সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধী বনাম বিজেপির বাকযুদ্ধ চরমে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জিএসটিকে কটাক্ষ করার জন্য রাহুলকে পালটা আক্রমণ করলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কংগ্রেস সহ-সভাপতিকে ভগবান সদ্বুদ্ধি দিক বলে মন্তব্য করলেন মন্ত্রী। মোদিকে নির্বোধ বলে ব্যঙ্গ করেছিলেন বলে রাহুলকে কড়া ভাষায় তোপ দাগলেন প্রধান।
[রেলের খাবারে পোকা? পেতেই পারেন ৩০,০০০ টাকা ক্ষতিপূরণ]
প্রসঙ্গত, সম্প্রতি প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ বলেন রাহুল। আরও বলেছিলেন, গোটা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। ব্যঙ্গ করে বলেন, ‘কংগ্রেস জিএসটি= জেনুইন সিম্পল ট্যাক্স, আর মোদিজির জিএসটি= গব্বর সিং ট্যাক্স মানে কামাই আমাকে দিয়ে দাও।’ রাহুলের এমন টুইটে শোরগোল পড়ে নেটদুনিয়ায়। তখন কোমর বেঁধে আসরে নামে বিজেপি। গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীদের একের পর এক কটাক্ষে বিদ্ধ হন কংগ্রেসের যুবরাজ।
[ব্যাঙ্কের কমিশনের গুঁতো, ক্যাশলেস থেকে নগদে ফিরছে তেলেঙ্গানার গ্রাম]
মঙ্গলবার প্রধান রাহুলের উদ্দেশে বলেন, প্রধানমন্ত্রীকে নির্বোধ বলার জন্য ভগবান তাঁকে সদ্বুদ্ধি দিক। এরপরই জিএসটি নিয়ে প্রধানের ব্যাখ্যা, যাঁরা জিএসটির সমালোচনায় নেমেছেন তাঁরা কি জানেন না, নতুন জুতো পরলে ৩-৪ দিন পায়ে ফোস্কা থাকে। তারপর তা মানানসই হয়ে যায়। যদিও জিএসটিরূপী ফোস্কা আদৌ নিরাময় হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন একাধিক বিরোধী দলের নেতারা।
সর্বশেষ খবর
-
হিমালয়ে হিন্দুকুশ অঞ্চলে বিপদের ঘনঘটা, ২৩০টি হিমবাহ হ্রদই বিপজ্জনক!
-
১৩ বছরেই এশিয়ান গেমসে নজির, অভিষেকেই সোনাজয় ‘জলকন্যা’র
-
যৌন অনিচ্ছা গায়েব হবে নিমেষে, এই টিপসে জেন জি-র বিছানায় উঠবে ঝড়
-
মাদক কারবারির বাড়িতে আচমকা হানা, পুলিশের ভয়ে পুকুরে ঝাঁপ অভিযুক্তের, তারপর?
-
তৃণমূলের একটা ভুলেই আজ জেলে মিলন, নন্দীগ্রামের ভোট ময়দানে দাঁড়িয়ে মমতাকে বিঁধলেন ‘বন্ধু’ সবুজ