সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গোমাতা নিয়ে একটু বেশিই চিন্তিত তারা৷ একাধিকবার বিজেপির বিরুদ্ধে উঠেছে গো-তোষণের অভিযোগ৷ গোমাতাকে রক্ষার তাগিদে বহুবার নানা মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন বিজেপি নেতামন্ত্রীরা৷ কিন্তু সেই গোমাতার কোপেই এবার বিপাকে পড়লেন এক বিজেপি সাংসদ৷
[আরও বিপাকে রবার্ট বঢরা, জমি কেলেঙ্কারিতে দায়ের নয়া অভিযোগ]
গুজরাটের গান্ধীনগরের বিজেপি সাংসদ লীলাধর বাঘেলা৷ আশির গণ্ডি পেরিয়ে গিয়েছেন বছর তিনেক আগেই৷ গান্ধীনগরের সেক্টর ২১-র বাসিন্দা বাঘেলা৷ এক সুন্দর সকালে বাইরে হাঁটতে বেড়িয়েছিলেন তিনি৷ সাংসদের সঙ্গে অনেকেই নিজেদের সমস্যা নিয়ে কথা বলতেও এগিয়ে আসেন৷ প্রত্যেকের কথাবার্তা শুনছিলেন সাংসদ৷ সমস্যা সমাধানে পালটা আশ্বাসও দিচ্ছিলেন তিনি৷ ইতিমধ্যে একপাল গরু তাঁকে লক্ষ্য করে তেড়ে আসে৷ কোথায় যাবেন ভেবে পাননি তিনি৷ হুড়োহুড়ি শুরু হয়ে যায়৷ গরুর পাল ধেয়ে আসে তাঁর আরও কাছে৷ গরুর পালের সামনে চলে আসেন ওই বিজেপি সাংসদ৷ কাছে আসতেই একটি গরু গুঁতিয়ে দেন লীলাধর বাঘেলাকে৷ গুঁতোনোর পরই নিজের খেয়ালে ঘটনাস্থলে ছেড়ে পালিয়ে যায় গরুটি৷ ততক্ষণে সাংসদ মশাই রাস্তায় শুয়ে কাঁতরাচ্ছেন৷ গরুর পালটি চলে যাওয়ায় মুহূর্তের মধ্যে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে যান৷ বিজেপি সাংসদকে উদ্ধার করেন এলাকাবাসীরা৷
[সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে ফের উত্তপ্ত কাশ্মীর, শহিদ এক জওয়ান]
কিন্তু ততক্ষণে যন্ত্রণায় ছটফট করছেন লীলাধর বাঘেলা৷ তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ শুরু হয় চিকিৎসা৷ পরীক্ষানিরীক্ষা করে দেখা যায় পাঁজরের দুটি হাড় ভেঙে গিয়েছে তাঁর৷ মাথাতেও যথেষ্ট চোট পেয়েছেন ওই বিজেপি সাংসদ৷ তাঁর মাথায় রক্ত জমাট বেঁধে গিয়েছে বলেই জানান চিকিৎসকেরা৷ আইসিইউ-তে আপাতত ভরতি রয়েছেন বিজেপি সাংসদ৷
[বন্যাবিধ্বস্ত হয়েও কেরলের সাহায্যে এক কোটি টাকা দান করল উপেক্ষিত নাগাল্যান্ড]
রাজনৈতিক মহলে যদিও লীলাধর ভাঘেলার এই দুর্ঘটনা নিয়ে আলোচনার অন্ত নেই৷ গোমাতা কি তবে বিজেপি সাংসদের প্রতি রুষ্ট হলেন, কানাঘুসো চলছে বিরোধী মহলে৷
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!