সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হরিয়ানার একটি নিম্ন আদালতে জোর ধাক্কা খেলেন জ্যোতি মালহোত্রা। চরবৃত্তির মামলায় তাঁর জামিনের আর্জি খারিজ করেছে আদালত। পাশাপাশি, আদালত জানিয়েছে, জ্যোতি অত্যন্ত প্রভাবশালী। তাকে মুক্তি দিলে তদন্ত বাধাপ্রাপ্ত হতে পারে।
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন জ্যোতি। ২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জো-র (এই নামেই নিজেরকে পরিচয় দেন জ্যোতি) আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।
দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। এবং গোটা বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাঁদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে। সম্প্রতি জ্যোতির বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে তদন্তকারী দল। পুলিশের দাবি, ২৫০০ পাতার এই চার্জশিটে এমন একাধিক তথ্য প্রমাণের কথা তুলে ধরা হয়েছে, যা প্রমাণ করে জ্যোতি পাকিস্তানের চর হিসাবে কাজ করতেন। পাক সফরে পাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তথা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন জ্যোতি।
সর্বশেষ খবর
-
ডিমভাত নিয়ে ঝগড়াতেই বাবা-মা’কে ‘খুন’ ছেলের, ২৪ ঘণ্টার মধ্যে কিনারা পুলিশের
-
বাংলাদেশে ঘাঁটি গেড়ে চিনা সাইবার অপরাধীরা! টার্গেট ভারতীয়রা? কড়া নজর গোয়েন্দাদের
-
ধরনার আগে থানার সামনে ছড়ানো গোবর! একাই শক্তিপুর থানা চত্বরে বসে পড়লেন হুমায়ুন
-
ভূমিধসের আতঙ্ক পেরিয়ে খুলে গেল সিকিমের গুরুদংমার লেক, ঘুরে আসুন পুজোর ছুটিতে
-
টেলিভিশনকে ‘ডাস্টবিন মিডিয়াম’ কটাক্ষ রোহিতের, দেবলীনার খোঁচা, ‘রনিত রায়ের ভাই একমাত্র পরিচয়’