সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চৌরি বাজার মেট্রো স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখতে গিয়ে হঠাৎই যে দৃশ্য ধরা পড়ল তা দেখে চক্ষু চড়ক গাছ পুলিশের। দিল্লির এক মহিলা পকেটমার কোনও একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছেন দিল্লি পুলিশের হেড কনস্টেবলের পকেটে। ভাল করে ঠাওর করলেই বেশ বোঝা যায় তিনি ঘুষ নিচ্ছেন। তাই বুঝতে আর বাকি থাকল না যে পকেটমারদের পকেটমারিতে সাহায্য করছেন ওই কনস্টেবল। ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত ওই কনস্টেবলকে এবং তাঁকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ‘রক্ষকই ভক্ষক’। একথা বোধহয় যুগে যুগে সত্যি তারই এও এক প্রমাণ।
পরে অবশ্য এক মার্কিনি মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই পকেটমারের দলটিকেও। ওই আমেরিকান মহিলার অভিযোগ, গুরগাঁও মেট্রো স্টেশনে তার পকেট থেকে গয়না ছিনতাই করে ওই দলটি। এক্ষেত্রেও সহায় সেলফি। মেট্রোর মধ্যে তোলা এক মহিলার সেলফি থেকে ওই পকেটমার দলটিকে গ্রেফতার করে পুলিশ। সেলফিতে দেখা যায় পকেটমারের গ্যাংয়ের প্রধান ওই মহিলা মেট্রোর মধ্যে দাঁড়িয়ে আছে। আর তাকে ঘিরে রয়েছে তা দলের আরও দুই মহিলা। পরে অবশ্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা যায় ওই পকেটমার দলে মোট ৬ জন রয়েছে।
সর্বশেষ খবর
-
রাহুলের দেওয়া জামায় ‘দাদাগিরি’তে সৃজিত, ‘আজ ওঁর কাছে হারতে চাই’, ‘ফার্স্ট বয়’-এর কথায় আবেগপ্রবণ দেব
-
গঙ্গাবাঁধে ভাঙনে বিপর্যস্ত রেলপথ, মালদহ ডিভিশনে বাতিল বহু ট্রেন
-
রক্তাক্ত পাইলট, উড়ান নামল ১৭ হাজার ফুট! কী ঘটেছিল ইজরায়েলগামী বিমানে?
-
র্যাম্পে হাঁটছে ডাইনির দল! প্যারিস ফ্যাশন উইকের আশ্চর্য মেকআপ লুকে তাজ্জব নেটমহল
-
‘আরামের সময় নেই, মাঠে নামুন’, দলের পদাধিকারীদের কড়া বার্তা নীতীন নবীনের