Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Nitin Nabin

‘আরামের সময় নেই, মাঠে নামুন’, দলের পদাধিকারীদের কড়া বার্তা নীতীন নবীনের

এসআইআর, নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের রাজনৈতিক প্রচারের মোকাবিলায় এ বার যুবসমাজকেই সংগঠনের অন্যতম প্রধান ভরকেন্দ্র করতে চাইছে বিজেপি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৬:২১

options
link
‘আরামের সময় নেই, মাঠে নামুন’, দলের পদাধিকারীদের কড়া বার্তা নীতীন নবীনের zoom
ফাইল ছবি।
Advertisement

এসআইআর, নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের রাজনৈতিক প্রচারের মোকাবিলায় এ বার যুবসমাজকেই সংগঠনের অন্যতম প্রধান ভরকেন্দ্র করতে চাইছে বিজেপি। মঙ্গলবার বিজেপির সদর দপ্তরে দলের সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের (Nitin Nabin) প্রথম বড় সাংগঠনিক বৈঠকে সদ্য নিযুক্ত দেশের ৩৭টি রাজ্য প্রভারী ও সহ-প্রভারীদের তাঁর কড়া বার্তা-‘আরাম করার সময় নেই। ‘ব্যক্তিগত স্বার্থ নয়, দলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে রাজ্যের মাটিতে নামতে হবে। নিজের কথা কম, মানুষের কথা বেশি শুনতে হবে। আর বিশেষ ভাবে শুনতে হবে যুবাদের কথা।

বিরোধীরা নির্বাচন কমিশন ও এসআইআর নিয়ে যে ‘ন্যারেটিভ’ তৈরি করছে, তার পালটা বক্তব্য শুধু দিল্লির সাংবাদিক বৈঠকে সীমাবদ্ধ না রেখে বুথে-বুথে, মানুষের কাছে পৌঁছে দেওয়ার কৌশল নিয়েছে বিজেপি। সেই কাজে যুবসমাজের মনোভাব বোঝাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ, বিরোধীদের প্রচারের প্রভাব কোথায় পড়ছে, কোন প্রশ্নে যুবাদের মধ্যে সংশয় তৈরি হচ্ছে-তা সরাসরি বুঝেই পালটা রাজনৈতিক প্রচারের রূপরেখা তৈরি করতে চাইছে দল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সুত্রের খবর, বৈঠকে দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক বি এল সন্তোষের বার্তাও ছিল একই সুরে। যুবাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে, তাঁদের কথা শুনতে হবে, তাঁদের ‘সেন্টিমেন্ট’ বুঝতে হবে। পাশাপাশি নিয়মিত বুথস্তরের বৈঠক করে কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। শুধু প্রচার নয়, তার ফলও চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব।

কোন রাজ্যে কী কাজ হল, যুবাদের প্রতিক্রিয়া কী, বিরোধীদের ন্যারেটিভের মোকাবিলায় কী পদক্ষেপ করা হল- তার ‘আউটকাম রিপোর্ট’ নিয়মিত দিল্লিতে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে এদিনের বৈঠকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.