সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টির জেরে জেরবার হায়দরাবাদ৷ জানা গিয়েছে, প্রবল বর্ষণের ফলে বুধবার হায়দরাবাদ শহর-সহ বেশ কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ কুকাটপল্লি, আলওয়ার, কুতুবুল্লাপুর, মল্লাজগিরির মতো অঞ্চলগুলিতে মঙ্গলবার সারারাত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে৷ একটানা বৃষ্টির ফলে স্বভাবতই জল জমে গিয়েছে বিস্তীর্ণ এলাকায়৷ জারি করা হয়েছে কড়া সতর্কতা৷
কেবল কুতুবুল্লাপুরেই বৃষ্টি হয়েছে ১৫.৬ সেন্টিমিটার৷
এর পাশাপাশি, রামচন্দ্রপুরম, মাধোপুর, বালানগরেও তীব্র বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে৷ এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে, ৩০.৫ মিলিমিটার, ২৪.৭৫ মিলিমিটার এবং ১৯.২৫ মিলিমিটার৷
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি