ঘরে নয় লকারে রাখুন, চুরির জিনিস ফিরিয়ে ‘সৎ’ পরামর্শ চোরের

চোরই শেখাচ্ছে 'ধর্ম'...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০১৭, ১৫:০২

options
link
ঘরে নয় লকারে রাখুন, চুরির জিনিস ফিরিয়ে ‘সৎ’ পরামর্শ চোরের
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়িতে কেউ ছিল না। সেই সুযোগে বাড়ি ঢুকল চোরের দল। নিয়ে গেল সর্বস্ব। এই পর্যন্ত সব স্বাভাবিক। মানে এরকম ঘটনা তো আকছারই ঘটছে। তাই না? কিন্তু এরপর যা ঘটল, তা সত্যি সংবাদ শিরোনামে থাকার মতোই ঘটনা।

Advertisement

চুরি করা সব গয়না, টাকা পয়সা রীতিমতো ঘটা করে ফেরত দিয়ে গেল চোরের দল। শুধু তাই নয়, সঙ্গে রেখে গেল সু-পরামর্শও! গৃহস্থের জন্য। অভাবনীয় এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের মেঙ্গালুরুতে। পুলিশ সূত্রে খবর, গত ১৬ সেপ্টেম্বর মেঙ্গালুরু শহরের আদুমারোলি এলাকার বাসিন্দা শেখর কুন্দরের বাড়িতে দিনের বেলাতেই হানা দেয় চোরের দল। সেই সময় যদিও শেখর ও তাঁর স্ত্রী দুজনই কাজে বেরিয়ে গিয়েছিলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘ধর্ষক’ ছেলেকে কী শাস্তি দিলেন মা? জানলে শিউরে উঠতে হয়]

Advertisement

চোরেরা বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে আলমারি থেকে ৯৯টি সোনার গয়না ও নগদ ১৩ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, বাইরে সেই সময় বৃষ্টি হওয়ায়, প্রতিবেশীরা টের পাননি। ফলে চোরের দলও বিনা বাধায় কাজ শেষ করে পালিয়ে যেতে পারে। তবে, মজার ব্যাপারটি ঘটে সোমবার। আচমকা দুই বাইক আরোহী বাড়িতে একটি প্যাকেট ছুঁড়ে পালিয়ে যায়। কুন্দর দম্পতি দেখেন, প্যাকেটের মধ্যে খোওয়া যাওয়া যাবতীয় সোনার গয়না ও টাকা রয়েছে। একটি পয়সাও খরচ নেওয়া হয়নি সেখান থেকে। নেওয়া হয়নি এক টুকরো গয়নাও।

[ডাক্তারিতে সুযোগ না পাওয়ায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী]

এখানেই শেষ নয়। চোরের দল ওই টাকা ও গয়নাভর্তি ব্যাগের সাথে একটি চিরকুটও দেয়। সেখানে তারা চুরির জন্য ক্ষমা প্রার্থনা করেছে। তাদের বক্তব্য, এত গয়না বাড়িতে রাখা ঠিক নয়। তাদের ‘সৎ’ পরামর্শ, গয়নাগুলি ব্যাঙ্কের লকারে রাখুন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.