আত্মহত্যার বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে জীবনের যুদ্ধে ‘হার’ বাইকার সানার

অবসাদ থেকে বেরনোর বার্তা দিতেই দু'চাকায় সফর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৫, ২০১৭, ০৮:২২

options
link
আত্মহত্যার বিরুদ্ধে লড়াই চালাতে গিয়ে জীবনের যুদ্ধে ‘হার’ বাইকার সানার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রিয় বাইককে সঙ্গে নিয়ে একাই বেরিয়ে পড়তেন তরুণী। ঘুরে বেড়াতেন দূর দূরান্তে। আর মানুষকে দেখাতেন হতাশা-অবসাদ থেকে বেরিয়ে আসার রাস্তা। আরও অনেক রাস্তা অতিক্রম করার ছিল। কিন্তু শেষমেশ তা আর হল না। হায়দরাবাদে এক দুর্ঘটনায় প্রাণ হারালেন সোলো বাইকার সানা ইকবাল।

Advertisement

ঘামের মতো মহিলার সর্বাঙ্গ থেকে ঝরছে রক্ত, তাজ্জব চিকিৎসকরা ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিজে অবসাদে ভুগেছিলেন একসময়। তা কাটাতে পেরে দুনিয়াকে আলোয় ফেরার বার্তা দিতে চেয়েছিলেন। সঙ্গী করে নিয়েছিলেন বাইককে। ঘুরেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। সোলো বাইকার হিসেবে প্রায় ৩৮ হাজার কিমি পথ অতিক্রম করেছেন। সাইকোলজিতে মাস্টার ডিগ্রি করছিলেন। এর মধ্যেই নিজের উদ্দেশ্যপূরণের কাজটিও করে চলতেন। বহু মানুষের কাউন্সেলিং করিয়েছেন। অবসাদে তলিয়ে যাওয়ার হাত থেকে বাঁচিয়েছেন। বিভিন্ন সেমিনারে নিজের বক্তব্যও পেশ করেছেন। কিন্তু জীবনের যুদ্ধের বিরুদ্ধে বার্তা দিতে  দিতেই নিজের জীবন হারালেন। হায়দরাবাদে এক দুর্ঘটনায় মাথায় মারাত্মক আঘাত পান তিনি। তার জেরেই মৃত্যু হয় সানার।  পুলিশ সূত্রে খবর, স্বামী আব্দুল নাদিমের সঙ্গেই গাড়িতে বাড়ি ফিরছিলেন সানা। গাড়ি চালাচ্ছিলেন তাঁর স্বামীই। ভোর সাড়ে তিনটে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গুরুতর জখম হন সানা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। মারাত্মক চোট পেয়েছেন তাঁর স্বামীও। তাঁর চিকিৎসা চলছে।

Advertisement

[ গলায় দুধ আটকেই মৃত্যু শিশুর, দেহ বাড়ির বাইরে ফেলে দিয়েছিল বাবা ]

সংবাদ সংস্থা  এএনআই-কে সানার মা জানিয়েছেন, তাঁর বাইক চালানো শুরু সেই সপ্তম শ্রেণি থেকে। আর মঙ্গলবার দুর্ঘটনায় আকস্মিক শেষ হল তা। বাইকের পিছনে লিখে রাখতেন, অবসাদ থেকে বেরিয়ে আসার বার্তা দিতেই তিনি বাইক নিয়ে বেরিয়েছেন। আত্মহত্যা কোনও সমাধান নয়। তাঁর বার্তা থেকে গেল। কিন্তু দুর্ঘটনা কেড়ে নিল সানাকে।

 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.