সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আচমকা যুদ্ধক্ষেত্র হয়ে উঠল লখনউ-আগরা এক্সপ্রেসওয়ে (Lucknow-Agra Expressway)! বাস-ট্রাক-গাড়ি চলা রাস্তায় নামল যুদ্ধবিমান। চমকে গেলেন স্থানীয়রা। বায়ুসেনার সুখোই-৩০ এম কে আই ঝকঝকে কালো পথ ছুঁল, খানিক বাদে উড়েও গেল নির্বিঘ্নে। কিন্তু কেন? আসলে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি ভারতীয় বায়ুসেনা, সেই মহড়া দিতেই বিমানঘাঁটির বদলে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে নামল অত্যাধুনিক যুদ্ধবিমানটি।
বায়ুসেনার ‘মিশন গগন শক্তি’র অন্তর্গত ছিল লখনউ-আগরা এক্সপ্রেসওয়ের সফল মহড়া। সম্প্রতি কেন্দ্র সুখোই-৩০ এম কে আই-এর দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক মহড়ার অনুমোদন দিয়েছে। সুখোই-৩০ এম কে আই-এর সক্ষমতা বাড়াতে ৬০ হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রক। ডিআরডিও এবং হিন্দুস্তান অ্যারোনেটিক্স লিমিটেডকে যৌথভাবে প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন রাডার, মিশন কন্ট্রোল সিস্টেম, ইলেকট্রনিক যুদ্ধ প্রকৌশল, অস্ত্র ব্যবহারে বিমানের সক্ষমতা বৃদ্ধি যার অংশ।
#WATCH | IAF Sukhoi-30 MKI makes a touch down on Lucknow-Agra Expressway in a special landing exercise, in UP’s Unnao pic.twitter.com/JNzrqIgwT4
Advertisement— ANI (@ANI) April 6, 2024
[আরও পড়ুন: ভোটের মুখে টাটাদের ফেরার প্রতিশ্রুতি লকেটের, ‘স্বপ্ন দেখছেন’ কটাক্ষ রচনার]
সুখোই-৩০ এম কে আই ফাইটার জেট। প্রায় দু’দশক আগে রাশিয়ার কাছ থেকে এই যুদ্ধবিমান কিনেছিল ভারত। এই যুদ্ধ বিমানের আয়ু ২০ বছর বাড়িয়ে নিতে চাইছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার হাতে রয়েছে ২৭২টি এসইউ ৩০ এম কে আই যুদ্ধ বিমান। দুই ইঞ্জিন বিশিষ্ট এই বিমান যুদ্ধক্ষেত্রে অত্যন্ত কার্যকরী।
[আরও পড়ুন: জোট জটে নওশাদকে আক্রমণ বাম-কংগ্রেসের, এড়িয়ে গেল তৃণমূল]
সর্বশেষ খবর
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের