সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা নিয়ে এখনও গ্রামেগঞ্জে নানা ছুৎমার্গ৷ বিশেষ এক শ্রেণির মানুষই এ কাজ করে থাকেন৷ তাছাড়া জাতপাতের ব্যাপারও আছে৷ কিন্তু এ সবের তোয়াক্কা করলেন না প্রবীণ আইএএস অফিসার পরমেশ্বরম আইয়ার৷ তেলেঙ্গানার গ্রামে নিজের হাতে খোলা সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করে নজির গড়লেন তিনি৷
‘জিনস পরা মহিলাদের পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া উচিত’
টু-পিট টয়লেট প্রযুক্তিতে প্রশিক্ষণ দিতে তিনি গ্রামে গিয়েছিলেন৷ সাধারণত অফিসাররা প্রয়োজনীয় নির্দেশ দিয়েই কাজ সারেন৷ কখনওবা পরিদর্শন করেই ক্ষান্ত হন৷ কিন্তু পরমেশ্বরম সেরকম মানুষই নন৷ স্বচ্ছ ভারত ও খোলা জায়গায় শৌচ রুখতে এই কাজ জরুরি৷ আর তাই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করা আশু প্রয়োজনীয়৷ কোনও কিছুর পরোয়া না করেই তাই তিনি নেমে গেলেন সেই ট্যাঙ্কে৷ নিজের হাতে কাজ করলেন৷ যা দেখে উৎসাহিত গ্রামের সাধারণ মানুষও৷

টু-পিট টয়লেট টেকনোলজিতে একটি ট্যাঙ্কের মধ্যেই দুটি গর্ত থাকে৷ প্রথমটি বর্জ্য পদার্থে ভর্তি হয়ে গেলে তা চাপা দেওয়া হয়৷ ততক্ষণে দ্বিতীয় গর্তটি ব্যবহার করা যায়৷ ইতিমধ্যে প্রথম গর্তের বর্জ্য মাটিতে পরিণত হয়৷ এবার দ্বিতীয় গর্ত ভর্তি হয়ে গেলে ফের প্রথম গর্তটি ব্যবহার করা যাবে৷ এই হচ্ছে পদ্ধতি৷ এই পদ্ধতি চালু রাখতে গেলে সময় সময় যে কোনও একটি গর্ত পরিষ্কার করতে হয়৷ সেই নমুনা দেখাতে গিয়েই একটি সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে ভিতরে ঢুকে পড়েন পরমেশ্বরম৷ নিজে হাতে পরিষ্কার করে দেখান৷ এই কাজে যে জাত যায় না, এবং স্বাস্থ্যেরও কোনও হানি হয় না-তা হতেকলমে করে দেখিয়ে দেন৷ অফিসারের এই কাজে তাক লাগে সাধারণ মানুষের৷
আর কোনও আন্দোলনে নেই, জানিয়ে দিলেন গুরমেহর
পরমেশ্বরমের এই কাজকে অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী৷ প্রকাশ্য শৌচ বন্ধ করতে এরকম পদক্ষেপই যে জরুরি, তা স্পষ্ট৷ তবে পরমেশ্বরমদের সংখ্যা হাতে গোনা৷ অনেক ঠুনকো প্রচার-পরিকল্পনার মধ্যেই হাতেকলমে কাজের নমুনা রেখে তাই নজির গড়লেন তিনি৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১