‘পাকিস্তান নিজেদের না শোধরালে, আমাদেরই ব্যবস্থা নিতে হবে’

কাশ্মীর সমস্যার সমাধানও করবে এই সরকার, আশ্বাস রাজনাথের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২১, ২০১৭, ১২:১৩

options
link
‘পাকিস্তান নিজেদের না শোধরালে, আমাদেরই ব্যবস্থা নিতে হবে’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের সংঘর্ষবিরতি লঙ্ঘন যেন নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় সেনার মুণ্ডচ্ছেদের পরও কড়া কোনও পদক্ষেপ নিতে পারেনি ভারত। চিনের ওবিওর সম্মেলনে পাকিস্তানকে বিছিন্ন করতে গিয়ে নিজেই একঘরে হয়ে গিয়েছে। কূলভূষণের রায়ে সাময়িক স্বস্তি এলেও কনস্যুলার অ্যাকসেস দিতে নারাজ হয়েছে পাকিস্তান। একের পর এক সাম্প্রতিক ঘটনায় যখন দেশবাসীর ক্ষোভ বাড়ছে, তখন পাকিস্তানকেই দোষারোপ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, পাকিস্তান যা করছে তা অবিলম্বে পাল্টানো দরকার। নতুবা ভারতকেই ব্যবস্থা নিতে হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিন এক জনসভায় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, ভারতের শান্তি নষ্ট করার জন্য পাকিস্তান আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। কিন্তু এই সরকারই যে কাশ্মীর সমস্যার প্রকৃত সমাধান খুঁজে বের করতে সক্ষম হবে, সে ব্যাপারেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর সাফ কথা, হয় পাকিস্তান নিজেকে পাল্টাবে, নয় ভারতই তাদের পাল্টে দেওয়ার ব্যবস্থা করবে। বিশ্বায়নের যুগে কোনও দেশ এভাবে আর একটি দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে না। আন্তর্জাতিক আসরে তা কখনওই ক্ষমা করা হবে না। কাশ্মীর যে ভারতের ও কাশ্মীরিরা যে ভারতবাসীই এ নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু ভারতের সহনশীলতাকে পাকিস্তান বুঝে উঠতে পারেনি বলেই মত স্বরাষ্ট্রমন্ত্রীর। আর তাই কাশ্মীরিদের মাধ্যমে দেশের শান্তি ও সুস্থিতি ধ্বংস করার চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু তা যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না তা জানিয়ে রাখলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পাশাপাশি তাঁর মত, ভারতকে আজ কী চোখে দেখা হয়, তা দেশের বাইরে পা রাখলেই যে কেউ বুঝবেন। আগে কী ভাবা হত, এখন কী ভাবা হয় ভারত সম্পর্কে সে ফারাক স্পষ্ট। আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত যে নানা বিষয়ে পিছু হটছে না এদিন সে কথাই জোর গলায় ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.