প্রণব সরকার, আগরতলা: ২০২৩ সালের অনুপ্রবেশ সংক্রান্ত একটি মামলার তদন্তে ত্রিপুরায় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। বুধবার ঊনকোটি জেলার ধনবিলাস গ্রাম ও কুমারঘাট নিদেবী এলাকায় তল্লাশি চালান আধিকারিকরা। জানা যায়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এদিন সেখানকার দুটি বাড়িতে তল্লাশি চালান আধিকারিকরা।
বুধবার ভোর প্রায় ৪টা নাগাদ ত্রিপুরার ধনবিলাস গ্রামের বাসিন্দা পরিতোষ চন্দ্র শীলের বাড়িতে চার সদস্যের একটি এনআইএয়ের দল হানা দেন। জানা যায়, পরিতোষবাবুর ছোট্ট একটি সেলুন রয়েছে। রোজগার খুবই সামান্য। কিন্তু তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট অন্য কথা বলছে! জানা যায়, আয়ের তুলনায় অস্বাভাবিক লেনদেন-সহ একগুচ্ছ অভিযোগ রয়েছে পরিতোষ শীলের বিরুদ্ধে। সেই সমস্ত ভিত্তিতেই এদিন তাঁর বাড়িতে তল্লাশি চালান এনআইএ আধিকারিকরা।
অন্যদিকে কুমারঘাটের নিদেবী এলাকা রানু পাল বলে আরও একজনের বাড়িতেও এদিন তল্লাশি চালান আধিকারিকরা। তদন্তকারী সূত্রে জানা যায়, রানু পালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। বিপুল এই লেনদেনের উৎস খুঁজতেই দীর্ঘক্ষণ ধরে চলে তল্লাশি অভিযান। শুধু তাই নয়, নিয়মিতভাবে বাংলাদেশের একাধিক ব্যক্তির সঙ্গে ফোনে রানু পাল যোগাযোগ রাখতেন বলেও জানা যায়। দীর্ঘ তল্লাশিতে দুটি বাড়ি থেকেই একাধিক নথি-সহ একাধিক মোবাইল উদ্ধার করেছে পুলিশ।
পাশাপাশি মুর্শিদাবাদেও এদিন এনআইএ’র একটি দল তল্লাশি চালান বলে জানা যাচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সূত্রে এদিন সকালে তদন্তকারী আধিকারিকরা নবগ্রাম এলাকার একটি বাড়িতে আসেন বলে জানা যাচ্ছে।
সর্বশেষ খবর
-
সত্যিকারের মুসাফির ক্যাফে! হিমাচল ও উত্তরাখণ্ডে অভিনব উদ্যোগ বিক্রান্ত ম্যাসির
-
ভোটের লড়াইয়ে ‘জোড়াফুল’ অতীত! ‘আপেল’ না ‘এসি’, কোন প্রতীকে লড়বে তৃণমূল?
-
অভিষেকের বিশ্বরেকর্ডের পর দুরন্ত বোলাররাও! আফগানিস্তানকে ‘চুনকাম’ করল ভারত
-
তৃণমূলের নাম ও প্রতীক ফ্রিজ করল কমিশন, নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ে থাকছে না ‘ঘাসফুল’
-
এবার পাকিস্তানে লকডাউন! করোনা নয়, নতুন ‘বিপর্যয়’ পড়শি দেশে