সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লখনউয়ে অস্বাভাবিক মৃত্যু হল কলকাতার যুবকের। মৃতের নাম সোহম মুখোপাধ্যায়। বয়স পঁচিশ। লখনউ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের ছাত্র সোহম। বুধবার বিকেলে আইআইএম-এর হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত মৃতদেহ। সোহমের ল্যাপটপ ও মোবাইল বাজেয়াপ্ত করেছে পুলিশ।
[‘পাপ্পু’ বলা বারণ, জানেন এখন রাহুলকে বিজেপি নেতারা কী বলে ডাকছেন?]
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতায় লেক গার্ডেন্স এলাকায় বাড়ি সোহমের। অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি। সাউথ পয়েন্ট স্কুলের ছাত্র ছিলেন সোহম। পরে গুয়াহাটি আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং পাস করার পর, বছর দু’য়েক এক বহুজাতিক সংস্থার চাকরিও করেছিলেন। গত বছর এমবিএ পড়ার জন্য লখনউ আইআইএম ভর্তি হয়েছিলেন। পুলিশ জানিয়েছে, কোনও সুইসাইড নোট পাওয়া না গেলেও প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান এটি আত্মহত্যারই ঘটনা। হস্টেলের ঘরটি ভিতর থেকে বন্ধ ছিল। ১২ নভেম্বর থেকে ক্লাসে যাচ্ছিলেন না সোহম। কোনও অজানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। এদিন বন্ধ ঘর থেকে কোনও সাড়া না পেয়ে সন্দেহ হয় সহপাঠীদের। তাঁরাই পুলিশে খবর দেন। ঘরের দরজা ভেঙে সোহমের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় শোকপ্রকাশ করেছে লখনউ আইআইএম কর্তৃপক্ষ। একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বিভিন্ন পরীক্ষায় বরাবরই অত্যন্ত ভাল ফল করতেন ওই বাঙালি পড়ুয়া।
[বাবরি-রাম মন্দির বিতর্কে মধ্যস্থতা করতে অযোধ্যায় রবিশঙ্কর]
এদিকে, বৃহস্পতিবার সকালে মৃত্যুর খবর আসতেই শোকে ছায়া নামে কলকাতায় সোহমের পাড়ায়। তাঁর দেহ আনতে ইতিমধ্যেই লখনউ রওনা হয়ে গিয়েছেন সোহমে বাড়ির লোকেরা। প্রতিবেশীরা জানিয়েছেন, ছোটবেলা থেকে মেধাবী ছিলেন সোহম। সবসময়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতেন। প্রসঙ্গত, গত ১৮ জুলাই লখনউ আইআইএম-এ পড়তে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান শুভদীপ দাস নামে এক পড়ুয়া। তাঁর বাড়িও কলকাতায়। এখনও শুভদীপের খোঁজ পাওয়া যায়নি।
[এখনও জনপ্রিয়তার শীর্ষে মোদি, জানাল মার্কিন সংস্থার সমীক্ষা]
সর্বশেষ খবর
-
কুমোরটুলি টু ক্যারোলিনা, ‘আলাপনে’র দুর্গাপুজো ঘিরে আমেরিকায় বাংলার মাটির গন্ধ
-
অনিরুদ্ধ আচার্য মহারাজের বায়োপিক বানাচ্ছেন বাঙালি পরিচালক, ‘পুকি বাবা’র ভূমিকায় কে?
-
পাম্প থেকে হোটেল! কীভাবে জমি দুর্নীতি? সুমিত ঘনিষ্ঠ অমিতকে নিয়ে শালবনীতে তদন্তে সিআইডি
-
রাতের আকাশে ওটা কী! ফিরল ৫০ বছর আগের ইউএফও রহস্য, তেহরানে তুমুল চাঞ্চল্য
-
উত্তরপ্রদেশে স্কুলের ভিতর পড়ুয়াদের সামনেই শিক্ষিকাকে গুলি করে খুন! তারপর…