Weather Update

শুরু গরমের দাপট! দেশজুড়ে তাপপ্রবাহের হুঁশিয়ারি হাওয়া অফিসের, কতটা চড়বে পারদ?

Heatwave Alert in India: মরশুমের প্রথম তাপপ্রবাহ দেখা যাবে কোন কোন রাজ্যে?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১৫:৪৯

options
link
শুরু গরমের দাপট! দেশজুড়ে তাপপ্রবাহের হুঁশিয়ারি হাওয়া অফিসের, কতটা চড়বে পারদ?
সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তবেই তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

এপ্রিলের শুরুটা ছিল বেশ মনোরম। বৃষ্টিবাদলের সৌজন্যে ততটা দাঁত বসাতে পারেনি গরম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি এই সময়ের চেনা পরিবেশকে ফিরিয়ে আনতে শুরু করেছে। চলতি সপ্তাহেই দেশের একাধিক রাজ্যে তাপপ্রবাহের হুঁশিয়ারি রয়েছে।

Advertisement

দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী বুধ থেকে বৃহস্পতির মধ্যেই পারদ উঠবে চল্লিশ ডিগ্রির উপরে। সপ্তাহান্তেই তা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে বলে ভবিষ্যদ্বাণী আবহাওয়া দপ্তরের। এদিকে রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ৪১-৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আগামী কয়েকদিন ঘোরাফেরা করবে বলেই আশঙ্কা। সব মিলিয়ে ওই রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৪ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকার কথা জানানো হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিল্লি-এনসিআর অঞ্চলে আগামী বুধ থেকে বৃহস্পতির মধ্যেই পারদ উঠবে চল্লিশ ডিগ্রির উপরে। সপ্তাহান্তেই তা ৪১ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যাবে। রাজস্থান, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে ৪১-৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা।

প্রসঙ্গত, সর্বোচ্চ তাপমাত্রা অন্তত ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তবেই তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। স্বাভাবিকের থেকে কতটা বেশি চড়ছে পারদ সেটাও হিসেবে রাখা হয়। মোটামুটি স্বাভাবিকের থেকে ৪.৫ থেকে ৬.৪ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা থাকলেই তাপপ্রবাহের মধ্যে ধরা হয়। যদি তা ৬.৪ ডিগ্রি সেলসিয়াসকেও টপকে যায় সেক্ষেত্রে তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়। যদি প্রকৃত সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হয়, তবে তাকেও তাপপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। আর ৪৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তা তীব্র তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

Advertisement

এদিকে এই রাজ্যেও অস্বস্তিকর গরমের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আগামী ৩-৪ দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ঊর্ধ্বমুখী। সোমবারের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৩৬ থেকে ৯১ শতাংশ। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকলেও। দিনের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নিচে। সোমবার দিনের তাপমাত্রাও স্বাভাবিক বা তার উপরে উঠতে পারে। আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.