সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রক্তের টান তো ছিলই৷ আরও বড় টান ছিল দেশের জন্য কিছু করার৷ সেই তাগিদ থেকেই বাবার মতোই বায়ুসেনায় যোগ দিয়েছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ সিং৷ তখন ধারণা ছিল না এমন সুন্দর ইতিহাস সৃষ্টি করবেন নিজের কো-পাইলটের সঙ্গে৷ কো-পাইলট আর কেউ নন, তাঁরই বাবা এয়ার ভাইস মার্শাল মানবেন্দ্র সিং৷
৩৫ বছর ধরে ভারতীয় বায়ুসেনায় কাজ করছেন মানবেন্দ্র সিং৷ বহু গুরুত্বপূর্ণ স্থানে উড়িয়েছেন চপার, ফাইটার জেট৷ বাবাকে দেখে অনুপ্রাণিত হয়েই ২০১১ সালে বায়ুসেনায় যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ৷ দু’জনের কাছেই এই মুহূর্ত সারা জীবনের সম্পদ৷

একই পরিবারের দুই পুরুষের বায়ুসেনার বিমান ওড়ানোর ঘটনা আগে ঘটেছে বটে৷ তবে পুতা-পুত্রের একসঙ্গে অত্যাধুনিক Mi-17 V5 ফাইটার চপার ওড়ানোর ঘটনা এই প্রথম৷ ইতিহাসে বিরলও বটে৷
শিলংয়ের বজ্র এয়ার ফেস্টে পিতা-পুত্রের এই বিরল মূহূর্তের সাক্ষী ছিলেন আরও দু’জন৷ মানবেন্দ্র ও সিদ্ধার্থর স্ত্রী৷ পুরো পরিবারের কাছে এটি একটি অমর স্মৃতি বলে মনে করেন সিদ্ধার্থর স্ত্রী স্মৃতি সিং৷ বায়ুসেনার তরফেও দুই অফিসারকে সম্বর্ধনা দেওয়া হয়েছে৷

সর্বশেষ খবর
-
মায়ের গর্ভেই লুকিয়ে শিশুর ভিন্ন ভবিষ্যতের বীজ, অটিজম নিয়ে কী বলছেন চিকিৎসক?
-
‘আর্তনাদ শুনে রিল বানাচ্ছিল’, তারাতলা কাণ্ডে ‘হৃদয়হীন’দের গল্প শোনালেন মৃত্যুঞ্জয়ী
-
শোয়েব আখতারের দাদার শেষকৃত্যে লস্কর ‘জঙ্গি’রা! হাজির পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ডও
-
ফের ইরানে হামলা আমেরিকার, মধ্যপ্রাচ্যে শান্তি কি অধরাই থাকবে?
-
যুক্তি-তর্ক-গপ্পে বছরব্যাপী জন্মজয়ন্তী উদযাপন শ্যামাপ্রসাদের, প্রতি জেলায় কমিটি গড়ল নবান্ন