সুখী দেশের তালিকায় পাকিস্তান, বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত

গতবারের থেকে চার ধাপ নেমে এই স্থানে পৌঁছেছে ভারত৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০২০, ১৫:২৭

options
link
সুখী দেশের তালিকায় পাকিস্তান, বাংলাদেশের থেকেও পিছিয়ে ভারত

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্বিকভাবে কতটা খুশি ভারত? রাষ্ট্রসংঘের সমীক্ষা বলছে, খুশির দিক থেকে পাকিস্তান, বাংলাদেশ, ইরাকের মতো দেশগুলির থেকেও পিছিয়ে ভারত৷

Advertisement

হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও গোটা বিশ্বের সুখী রাষ্ট্রগুলির তালিকায় ১২২ নম্বরে স্থান পেয়েছে এই দেশ৷ শুধু তাই নয়, গতবারের থেকে চার ধাপ নেমে এই স্থানে পৌঁছেছে ভারত৷ ২০১৭-র ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে জায়গা করে নিয়েছে মোট ১৫৫টি দেশ৷ যার শীর্ষে রয়েছে নরওয়ে৷ গত বছর এক নম্বরে থাকা ডেনমার্ককে টপকে সবচেয়ে খুশি দেশে পরিণত হয়েছে নরওয়ে৷ আন্তর্জাতিক খুশির দিন উপলক্ষ্যে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে৷

Advertisement

[দেশের প্রথম ‘প্রাণী’ গঙ্গা নদী, জানাল আদালত]

কোনও দেশের জিডিপি, সামাজিক উন্নতি, স্বাস্থ্য ব্যবস্থা, উদারনৈতিক চিন্তাধারা, দুর্নীতির মতো বিষয়গুলির উপর নির্ভর করে তৈরি হয় সে দেশের সুখের মাপকাঠি৷ সেই তালিকায় ৭৯ ও ৮০ নম্বরে রয়েছে চীন ও পাকিস্তান৷ বাংলাদেশ ও ইরাকের স্থান যথাক্রমে ১১০ ও ১১৭-তে৷ ভারতের থেকে দু’ধাপ এগিয়ে ১২০ নম্বরে রয়েছে শ্রীলঙ্কা৷ গতবারের থেকে একধাপ নেমে ১৪ নম্বরে জায়গা করেছে আমেরিকা৷ এছাড়া নিউজিল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ডের মতো দেশগুলি প্রথম দশে স্থান পেয়েছে৷

Advertisement

[মন্ত্রীদের গাড়িতে লালবাতি নয়, ফরমান মুখ্যমন্ত্রী আদিত্যনাথের]

যদিও এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর অনেকেই প্রশ্ন তুলেছে, পাকিস্তান, ইরাকের মতো অশান্ত, সন্ত্রাস বিধ্বস্ত দেশ কীভাবে খুশির দিক থেকে ভারতের চেয়েও এগিয়ে থাকতে পারে!

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.