India-UK trade deal

৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত, আজ থেকে কার্যকর ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি, কী কী সস্তা হচ্ছে?

এর চুক্তি কার্যকর হওয়ার ফলে ভারতের ৬ কোটি এমএসএমই উপকৃত হবে। নতুন বাজারে ঢোকার সুযোগ পাবে। ভারতের মোট রপ্তানিতে এদের অবদান ৪০ শতাংশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৮:৫২

options
link
৯৯ শতাংশ পণ্য শুল্কমুক্ত, আজ থেকে কার্যকর ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি, কী কী সস্তা হচ্ছে?
আজ থেকে কার্যকর ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তি।

বহু প্রতীক্ষিত ভারত-ব্রিটেন বাণিজ্য (India-UK trade deal) চুক্তি কার্যকর হচ্ছে আজ অর্থাৎ ১৫ জুলাই থেকে। যার অর্থ ৯৯ শতাংশ পণ্য ব্রিটেন থেকে বিনা শুল্কে আমদানি করতে পারবে ভারত। সস্তা হতে চলেছে ব্রিটেনের গাড়ি, হুইস্কি, পোশাক, জুতো-সহ আরও অনেককিছু। এর জেরে ২০৩০ সালের মধ্যে দুই দেশের বাণিজ্য দ্বিগুণ হয়ে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

গত ৩ বছর ধরে ১৪ দফা আলোচনার পর গত বছরের ২৪ জুলাই দুই দেশের প্রধানমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীদের উপস্থিতিতে স্বাক্ষর হয় বাণিজ্য চুক্তি। ঐতিহাসিক এই চুক্তি কার্যকর হওয়ার ঠিক আগে সোশাল মিডিয়ায় বার্তা দেন ভারতে নিযুক্ত ব্রিটেনের রাষ্ট্রদূত লিন্ডি ক্যামেরন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে! ব্রিটেন ও ভারত আগামী ১৫ জুলাই থেকে মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর করতে সম্মত হয়েছে। এটি এক ঐতিহাসিক মুহূর্ত। উভয় দেশের অর্থনীতির জন্য এই চুক্তি এক নতুন যুগের সূচনা করবে।’ নয়া চুক্তির জেরে ব্রিটেন থেকে আমদানিকৃত পণ্যে গড় শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হচ্ছে। এবং আগামী ১০ বছরের মধ্যে ৮৫ শতাংশ পণ্য হয়ে উঠবে সম্পূর্ণ শুল্কমুক্ত।

Advertisement

ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কি এবং জিনের উপর ভারতের শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর চুক্তির দশম বছরে এটি আরও কমিয়ে ৪০ শতাংশ করা হবে।

অর্থনৈতিক বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী, এই চুক্তির জেরে ব্রিটেন থেকে আমদানি করা বহু পণ্যের দাম একধাক্কায় অনেকখানি কমে যাবে। যেমন, ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কি এবং জিনের উপর ভারতের শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর চুক্তির দশম বছরে এটি আরও কমিয়ে ৪০ শতাংশ করা হবে। উদাহরণস্বরূপ, ৫,০০০ টাকার এক বোতল স্কচ এখন ৩,৫০০ টাকায় পাওয়া যাবে। এছাড়া ব্রিটেনের বিলাসবহুল গাড়ির (জাগুয়ার, ল্যান্ড রোভার এবং রোলস-রয়েস) উপর শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে। এরফলে এইসব গাড়ির দাম একধাক্কায় ২০-৩০ শতাংশ কমে যাবে। সস্তা হবে আমদানিকৃত স্যামন, ভেড়ার মাংস, চকোলেট, বিস্কুট, পোশাক, আসবাব এবং নরম পানীয়। ১৫ শতাংশ থেকে ৩ শতাংশ হবে ব্রিটেনের প্রসাধনী পণ্য, চিকিৎসা সরঞ্জাম এবং মহাকাশযান যন্ত্রাংশ।

Advertisement

অন্যদিকে, ব্রিটেনে রপ্তানি করা ভারতীয় পোশাক, গৃহস্থালি পণ্যে আগে যেখানে ৮-১২ শতাংশ শুল্ক চাপানো হত, তা শূন্য হতে চলেছে। এর জেরে ভারতের বস্ত্রশিল্পে জোয়ার আসবে। ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা গয়না এবং চামড়ার ব্যাগ ও জুতার মতো পণ্য এখন করমুক্ত হবে। এর ফলে ক্ষুদ্র ব্যবসা (এমএসএমই) লাভবান হবে। ব্রিটেনের মাধ্যমে ইউরোপে ভারতের প্রভাব আরও বাড়বে। ৯৯ শতাংশ ভারতীয় পণ্য বিনা শুল্কে রপ্তানি হবে ব্রিটেনে। এর ফলে রত্ন, গহনা, সামুদ্রিক পণ্য, চা, মশলা, কৃষিজ রাসায়নিক ক্ষেত্রগুলি ব্যাপকভাবে উপকৃত হবে। এর ফলে ভারতের ৬ কোটি এমএসএমই উপকৃত হবে। নতুন বাজারে ঢোকার সুযোগ পাবে। ভারতের মোট রপ্তানিতে এদের অবদান ৪০ শতাংশ। মনে করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে ব্রিটেনে ভারতের রপ্তানি ২৯ বিলিয়ন ডলারে পৌঁছবে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.