Rafale

পহেলগাঁও হামলার পরই শক্তি বাড়ছে নৌসেনার, ২৬টি রাফালে কিনতে চুক্তি ভারত-ফ্রান্সের

৬৩ হাজার কোটি টাকার চুক্তি করবে দুই দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ১৩:৩৩

options
link
পহেলগাঁও হামলার পরই শক্তি বাড়ছে নৌসেনার, ২৬টি রাফালে কিনতে চুক্তি ভারত-ফ্রান্সের
প্রতীকী ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও হামলার আবহে ভারতীয় নৌসেনাকে শক্তিশালী করতে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের। জানা গিয়েছে, ফ্রান্সের থেকে ২৬টি রাফালে যুদ্ধবিমান কেনার চুক্তি স্বাক্ষরিত হবে সোমবার। সবমিলিয়ে ৬৩ হাজার কোটি টাকার চুক্রি করবে দুই দেশ। উল্লেখ্য, নৌসেনার দুই যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে আকাশে উড়বে এই ২৬টি রাফালে। ফলে আরও বেশি শক্তিশালী হবে ভারতীয় নৌসেনা।

Advertisement

নৌবাহিনীকে ঢেলে সাজাতে একসঙ্গে ২৬টি মেরিন জেট কেনা প্রথমবার। ২০২৩ সালের জুলাই মাসে নৌসেনার জন্য যুদ্ধবিমান কেনার বিষয়টি ওঠে প্রতিরক্ষা দপ্তরে। সেই সময় ফ্রান্সের সঙ্গে কথা বলেছিল ভারত। তারপর চলতি মাসের শুরুতেই ৬৩ কোটি টাকার চুক্তিতে সিলমোহর দিয়েছে কেন্দ্র। সেনা সূত্রে খবর, ভারতীয় নৌবাহিনী ২২টি একক আসনবিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং ৪টি দ্বৈত আসনের বিমান পাবে। এছাড়াও চুক্তির মধ্যে রয়েছে রক্ষণাবেক্ষণ ও লজিস্টিক সাপোর্ট প্যাকেজ, নৌসেনাদের প্রশিক্ষণ ইত্যাদি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চুক্তি স্বাক্ষরের সময়ে ভারতে থাকার কথা ছিল ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্টিয়ান লেকোরনু। কিন্তু শেষ পর্যন্ত তিনি আসছেন না। সোমবারের চুক্তি স্বাক্ষরিত হবে ভারতের প্রতিরক্ষা সচিব এবং রাফালে প্রস্তুতকারী ফরাসি সংস্থা দাসল্ট এভিয়েশনের মধ্যে। তবে সোমবার চুক্তি হলেও এখনই রাফালেগুলি ভারতের হাতে আসবে না। কয়েকদিন পরে ভারতে রাফালে পাঠানো শুরু হবে। ২০৩১ সালের মধ্যে ২৬টি রাফালে চলে আসবে ভারতে। জানা গিয়েছে, ‘বৃদ্ধ’ মিগ-২৯কে যুদ্ধবিমানগুলির পরিবর্তে ব্যবহৃত হবে নতুন রাফালেগুলি।

Advertisement

রাফালে এম’কে বিশ্বের সবচেয়ে উন্নত মেরিন যুদ্ধবিমানগুলির মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে ভারতের হাতে ৩৬টি রাফালে যুদ্ধবিমান রয়েছে। তবে নতুন ২৬টি রাফালে’তে একাধিক ভারতীয় মিসাইল প্রযুক্তি থাকবে বলেই সূত্রের খবর। উল্লেখ্য, পহেলগাঁও হামলার পর নিয়মিতভাবে যুদ্ধের মহড়া করছে ভারতের তিন বাহিনী। সীমান্তে মিসাইল ছুড়ে নিজেদের প্রস্তুত রেখেছে নৌসেনাও। তার মধ্যেই রাফালে চুক্তি স্বাক্ষর নিঃসন্দেহে নৌসেনার মনোবল বাড়াবে। সেই সঙ্গে কাঁপুনি ধরাবে শত্রু চিন-পাকিস্তানের শিরদাঁড়াতেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.