Passport

ভারতীয় পাসপোর্টের শক্তিবৃদ্ধি! ১০ ধাপ উঠেও ভিসামুক্ত সফরে কাঁচি দুই দেশে

এখন থেকে ৫৬টি দেশে ভিসামুক্ত সফর করতে পারবেন ভারতীয় নাগরিকরা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে 'হেনলি পাসপোর্ট ইনডেক্সের' রিপোর্টে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ২০:০৫

options
link
ভারতীয় পাসপোর্টের শক্তিবৃদ্ধি! ১০ ধাপ উঠেও ভিসামুক্ত সফরে কাঁচি দুই দেশে
ভারতের পাসপোর্ট। ফাইল ছবি।

শক্তি বাড়ল ভারতীয় পাসপোর্টের। ২০২৫ সালে বিশ্বতালিকায় ৮৫ নম্বর স্থানে থাকা ভারতীয় পাসপোর্ট একধাক্কায় উঠে এল ৭৫ নম্বরে। তবে এই উন্নতির মাঝেও রয়েছে খারাপ খবর। জানা যাচ্ছে, ভিসামুক্ত সফরে কাঁচি পড়েছে দুটি দেশে। এখন থেকে ৫৬টি দেশে ভিসামুক্ত সফর করতে পারবেন ভারতীয় নাগরিকরা। সম্প্রতি এমনটাই জানা গিয়েছে ‘হেনলি পাসপোর্ট ইনডেক্সের’ রিপোর্টে।

Advertisement

রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বতালিকায় ভারতীয় পাসপোর্টের স্থান ছিল ৮৫ নম্বরে। ২০২৬ সালের শুরুতে তা ৮০ নম্বরে উঠে আসে। এবার সেটাই উঠে এসেছে ৭৫ নম্বরে। এছাড়াও রিপোর্ট বলছে, ২০২৫ সালে ভিসা ছাড়াই বিশ্বের ৫৭টি দেশে ভ্রমণ করতে পারতেন ভারতীয়রা। ওই বছরই ইরানের পর এবার গাম্বিয়া ভিসা ছাড়া ভারতীয়দের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। বর্তমানে ৫৬টি দেশে ভিসা ছাড়া সফর করতে পারবেন ভারতীয়রা। ২০২৫ সালের নভেম্বরে ইরান ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশাধিকার স্থগিত করে। বিদেশমন্ত্রকের মতে, অপহরণ এবং মুক্তিপণের মামলায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের জড়িত থাকার জেরে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে। ইরানের পাশাপাশি, বলিভিয়াও ভারতীয়দের জন্য ভিসা-অন-অ্যারাইভাল বন্ধ করে দিয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে এই তালিকায় যুক্ত হয়েছে গাম্বিয়া।

Advertisement

২০২৫ সালে বিশ্বতালিকায় ভারতীয় পাসপোর্টের স্থান ছিল ৮৫ নম্বরে। ২০২৬ সালের শুরুতে তা ৮০ নম্বরে উঠে আসে। এবার সেটাই উঠে এসেছে ৭৫ নম্বরে।

কিন্তু প্রশ্ন হল, এতগুলি দেশ ভিসামুক্ত সফর বন্ধ করলেও কেন তালিকায় উপরে উঠে এল ভারত? জানা যাচ্ছে, ভারতের পাশাপাশি তালিকায় উপরে থাকা অনেক দেশেই একইভাবে এই সমস্যার সম্মুখীন হয়েছে। যার জেরেই উপরে উঠে এসেছে ভারত। তবে ভারতের সঙ্গেই সমান পয়েন্ট নিয়ে তালিকায় ৭৫তম স্থানে আলজেরিয়া ও নাইজার।

Advertisement

উল্লেখ্য, বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইনডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইনডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়। এই পাসপোর্টের ক্রমতালিকাকে অনেকে সরকারের বিদেশনীতির সাফল্যের পরিচায়ক হিসাবে দেখে। এর আগে এই পাসপোর্ট সূচকই মোদি সরকারকে অস্বস্তিতে ফেলেছে। বিরোধীরাও সমালোচনায় সরব হয়েছে। এবার অবশ্য পালটা দেওয়ার সুযোগ এসেছে মোদি সরকারের সামনে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.