সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে চেপে যাঁরা বেড়াতে ভালবাসেন, তাঁদের জন্য সুখবর! পয়লা জুলাই থেকে যাত্রীদের জন্য ভারতীয় রেল একগুচ্ছ নয়া সুবিধা নিয়ে আসছে৷ একটি-দুটি নয়, যাত্রীরা পাবেন পাঁচটি নতুন পরিষেবা৷ রেলের দাবি, এর ফলে ট্রেনযাত্রা হবে আরও আরামদায়ক, কমবে খরচও৷
১. বেড়াতে যাওয়ার প্ল্যান আচমকাই তৈরি হয়৷ আবার কোনও কারণবশত হঠাৎ তা বাতিলও হয়ে যায়৷ ‘তৎকাল’ টিকিট বাতিল করলে এতদিন পুরো টাকাই নষ্ট হত, কিন্তু পয়লা জুলাই থেকে ‘তৎকাল’ টিকিট বাতিল করলেও ৫০ শতাংশ টাকা ফেরৎ পাবেন যাত্রীরা৷
২. টিকিট কাটার পরও ওয়েটিং লিস্টে নাম থাকাটা বিরক্তিকর ব্যাপার ছিল যাত্রীদের কাছে৷ এতে বেড়াতে যাওয়ার আনন্দও মাটি হতে পারে৷ কিন্তু ভারতীয় রেল নিয়ে আসছে ‘সুবিধা ট্রেন’৷ কনফার্মড ও আরএসি প্যাসেঞ্জাররা তাঁদের গন্তব্যে পৌঁছতে বিকল্প ট্রেনে চড়ার সুযোগ পাবেন৷
৩. রাজধানী ও শতাব্দী ট্রেনে বাড়তি কোচ যুক্ত হচ্ছে৷ যার অর্থ, উৎসবের মরশুমে বেড়াতে যাওয়ার সুযোগ আরও বাড়বে৷
৪. ১ জুলাই থেকে এইআরসিটিসি একাধিক আঞ্চলিক ভাষায় টিকিট বুকিং শুরু করছে৷ এর ফলে আরও বেশি সংখ্যক মানুষের কাছে টিকিট সংরক্ষণের সুযোগ পৌঁছে যাবে৷
৫. চালু হচ্ছে ‘ওয়েক আপ ডেস্টিনেশন কল’৷ আপনি গন্তব্যে পৌঁছনোর আধঘণ্টা আগে আপনার মোবাইলে ফোন করে রেলই সতর্ক করে দেবে৷ বেখেয়ালে বা ঘুমের মধ্যে কোনও যাত্রী যাতে গন্তব্যের স্টেশন পেরিয়ে না যান, তার জন্যই এই ব্যবস্থা৷

সর্বশেষ খবর
-
শান্তির ধুয়ো তুলে ইরানের শীর্ষনেতাদের সঙ্গে বৈঠকে মুনির, ট্রাম্পকে লেজে খেলাচ্ছে পাকিস্তান?
-
প্রত্যাশা মতো দামই উঠল না! কত কোটিতে বিক্রি হল মারাদোনার ‘হ্যান্ড অফ গডে’র সেই বল?
-
স্বামীর মঙ্গল কামনায় ইন্দ্রের কবজিতে রক্ষাসূত্র বেঁধে ছিলেন ইন্দ্রাণী, কীভাবে শুরু হয় রাখি?
-
‘দুর্নীতির দায় দল কখনওই নেবে না’, বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল শমীকের সতর্কবার্তা
-
গ্যাংস্টারের গুলিতে হারিয়েছিলেন প্রাণ, টরেন্টোর সঙ্গীতমঞ্চে ‘বেঁচে উঠবেন’ সিধু মুসেওয়ালা!