মশলা বিনা এই জগৎ অচল৷ তা সে রান্নাকে সুস্বাদু বানাতেই হোক কিংবা একঘেয়ে ব্যক্তিগত সম্পর্ককে মিষ্টিমধুর বানানোই হোক৷ তাই মশলা বিনা ভারতীয় জীবন অচল৷ যদি বলি ভারতের স্পাইস ক্যাপিটাল বা মশলার রাজধানী কোথায়, তবে সকলেই একবাক্যে স্বীকার করবেন কেরলের কোচি শহরের কথা৷ হ্যাঁ, এই কোচিতেই আসতে চলেছে ভারতের প্রথম মশলার জাদুঘর৷ স্পাইস বোর্ড অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে কোচিতে নির্মিত হবে এই অত্যাধুনিক জাদুঘরটি৷ কোচির পোর্ট ট্রাস্ট এই জাদুঘর নির্মাণের জন্য জমি দেবে বলে ঠিক হয়েছে৷
কী থাকবে এই অভিনব মশলার জাদুঘরে?
অন্য জাদুঘরে যেমন বিভিন্ন যুগের গুরুত্বপূর্ণ পুঁথি, ছবি, পেন্টিং, মূর্তি থাকে, এখানে সেই সব জিনিস মিলবে না৷ এখানে থাকবে ভারতীয় মশলার ইতিহাসের ইতিবৃত্ত৷ এছাড়াও থাকবে তিরিশ রকমের মশলা, বিভিন্ন রকমের ভেষজ দেখা যাবে জাদুঘরে৷ বিভিন্ন ব্রশিওর, ছবি এবং বইয়ের মাধ্যমে দর্শকদের বোঝানো হবে মশলার ব্যবহার৷ চাইলে ক্রেতারা এখানে মশলা কিনতেও পারবেন৷ তাই অভিনব এই জাদুঘরের দেখা পেতে এখন অপেক্ষা করতে হবে আরও কিছুদিন৷ তারপরেই বাস্তবে দেখা মিলবে মশলার জাদুঘরের৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?