গরিবদের ‘অপমান’ করে নয়া বিতর্কে বসুন্ধরা রাজে সরকার

শ্রেণিবৈষম্যের চরম নিদর্শন বললেও কম বলা হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০১৭, ০৬:৩৭

options
link
গরিবদের ‘অপমান’ করে নয়া বিতর্কে বসুন্ধরা রাজে সরকার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একেই স্বঘোষিত গো-রক্ষকদের হাতে সাধারণ মানুষের গণপিটুনির ঘটনা চিন্তা বাড়িয়েছে। এবার গোদের উপর বিষফোড়ার মতো গরিব চিহ্নিতকরণ করতে গিয়ে নয়া বিতর্কে জড়াল রাজস্থানের বসুন্ধরা রাজে সরকার। শ্রেণিবৈষম্যের চরম নিদর্শন বললেও কম বলা হয়। দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষদের চরম লজ্জা ভেঁট দিল প্রশাসন। তাঁদের বাড়ি চিহ্নিত করে হলুদ রং করে দিন সরকার। শুধু তাই নয়, তাতে লেখা হল, ‘আমি গরিব পরিবারের সদস্য এবং জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় সরকার থেকে রেশন গ্রহণ করেছি।’ এইভাবে রাজ্যের গরিব মানুষদের চিহ্নিত করে বিতর্কের মুখে বিজেপি। বিরোধীদের তোপের মুখে বসুন্ধরা রাজে সরকার। তাদের অভিযোগ, এইভাবে গরিব মানুষদের লজ্জা উপহার দিচ্ছে সরকার।

Advertisement

RAJASTHAN WALL

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

RAJASTHAN WALL.jpg2

[হিন্দু রোগী এলেই খুন করব, হুমকি এই ডাক্তারের]

এক সপ্তাহ আগে এই গরিব চিহ্নিতকরণের কাজ শুরু করেছে প্রশাসন। প্রায় দেড় লাখ পরিবারের বাড়িতে হলুদ রং করে এমন কথা লেখাও হয়ে গিয়েছে। সরকারের কাছ থেকে সাহায্য পেয়ে এমন লজ্জায় পড়তে হবে তা কল্পনাও করতে পারেননি নাগরিকরা। ইউপিএ জমানায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এই জাতীয় খাদ্য সুরক্ষা আইন প্রকল্প শুরু করেন। যার অধীনে দারিদ্রসীমার নিচে বসবাসকারী মানুষ সরকারের কাছ থেকে ভরতুকিতে মাসপ্রতি ৫ কেজি খাদ্যশস্য পাবেন। এদিকে, রাজস্থানের বাসিন্দাদের অভিযোগ, বাড়ি চিহ্নিতকরণ করতে দিলে তাঁদের ৭৫০ টাকা করে দেওয়া হবে বলে প্রস্তাব দেয় সরকার। রাজস্থান সরকারের এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস-সহ অন্যান্য বিরোধীদল। অনেকেই বলছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ স্লোগানের নামে শ্রেণিবৈষম্যতে ইন্ধন দিচ্ছেন। তাদের মতে, কাউকে লজ্জিত করার এর থেকে নিকৃষ্ট পন্থা আর অন্য কিছু হতে পারে না। স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারের এই পদক্ষেপে তাঁরা লজ্জিত। এমনকী পাড়া পড়শিরাও তাঁদের উপহাস করছেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তাঁরা। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, এবার কি ধনীদের চিহ্নিতকরণ করার কাজ শুরু করবে বসুন্ধরা রাজে সরকার?

[যোগ শেখানোর অজুহাতে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ যোগীর রাজ্যে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.