Mothabari case

২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

আদালতের নির্দেশ অনুযায়ী, রাজ্য পুলিশের দায়ের করা ১২টি এফআইআরের তদন্ত করছে এনআইএ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১১, ২০২৬, ১৪:৪৭

options
link
২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত, মোথাবাড়ি কাণ্ডে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট
পথ দুর্ঘটনায় এক গৃহবধূর মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে দায়ের হওয়া মামলার ভিত্তিতেই তাৎপর্যপূর্ণ মন্তব্যটি করেছে শীর্ষ আদালত।

২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত। মোথাবাড়ি কাণ্ডে সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের। তারপর পেশ করতে হবে চার্জশিট।

Advertisement

ভোটার তালিকায় নাম না ওঠায় গত পয়লা এপ্রিল সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের ক্ষোভ বাড়ছিল। কিন্তু বেলা বাড়তেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জনরোষ আছড়ে পড়ে এসআইআরের (SIR in West Bengal) কাজে যাওয়া বিচারকদের উপর। যার জেরে রাতদুপুরে অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। অভিযোগ, বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। তাঁদের মধ্যে ছিলেন মহিলা-সহ ৩ জন বিচারকও। শেষমেশ গভীর রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে বিশাল পুলিশবাহিনী। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় জোর রাজনৈতিক বিতর্ক। এই ঘটনার জল গড়ায় সুপ্রিম কোর্টেও। ঘটনার তদন্তভার এনআইএ-কে দেওয়া হয়। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস। একইসঙ্গে মালদহের পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করে সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকেও শোকজ নোটিস দেওয়া হয়।

Advertisement

আদালতের নির্দেশ অনুযায়ী, বর্তমানে মোথাবাড়ি কাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা ১২টি এফআইআরের তদন্ত করছে এনআইএ। ইতিমধ্যেই এসংক্রান্ত একটি রিপোর্ট আদালতে জমা দিয়েছে এনআইএ। আজ, সোমবার শীর্ষ আদালতে ছিল মোথাবাড়ি কাণ্ডের শুনানি। সেখানেই আদালত সাফ জানায়, আগামী ২ মাসের মধ্যে শেষ করতে হবে তদন্ত।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.