উত্তরপ্রদেশের বারাণসীতে পুলিশের সঙ্গে এনকাউন্টারে মৃত্যু হল ঝাড়খণ্ডের মাওবাদী কমান্ডার ব্রিজেশ গাঞ্জু ওরফে গোপাল সিংহের। তাঁর মাথার দাম ছিল ৩০ লক্ষ টাকা। ঝাড়খণ্ডে ক্রমশ ফিকে হয়ে আসা মাও আন্দোলনে এই এনকাউন্টারকে অনেকেই ‘কফিনের শেষ পেরেক’ মনে করছেন। তবে চলতি বছরের একটি রিপোর্ট অনুযায়ী, ঝাড়খণ্ডে এখন সর্বসাকুল্যে ১৮ জন মাওবাদী রয়েছে।
আরও পড়ুন:
ঝাড়খণ্ডের চাতরা জেলার লাওয়ালাং থানার অন্তর্গত লুটু গ্রামের বাসিন্দা ছিলেন ব্রিজেশ। তিনি ঝাড়খণ্ডের নিষিদ্ধ সংগঠন ‘তৃতীয় প্রস্তুতি কমিটি’ (টিপিসি)-র প্রধান ছিলেন। টিপিসি হল সিপিআই (মাওবাদী) থেকে বেরিয়ে আসা একটি বিচ্ছিন্ন গোষ্ঠী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বারাণসীর তেঙ্গারা মোড়ের কাছে সংঘর্ষে নিহত হন ব্রিজেশ। রবিবার সকালে মোটরবাইকে এক সহযোগীর সঙ্গে তিনি বারাণসীর রামনগর থানার লঙ্কা ময়দান এলাকা হয়ে মুঘলসরাইয়ের দিকে এক সহযোগীর সঙ্গে মোটরসাইকেলে যাচ্ছিলেন। গোপন সূত্রে উত্তরপ্রদেশ পুলিশের সন্ত্রাসদমন শাখার (এসিএস) কাছে সেই খবর আগেই পৌঁছে গিয়েছিল।
সেই মতো পুলিশ ব্রিজেশের পথ আটকায় এবং গ্রেপ্তারের চেষ্টা করে। কিন্তু অভিযোগ, চলন্ত বাইক থেকেই তিনি লাফিয়ে নেমে পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। এরপর বেশ কিছুক্ষণ চলে দু’পক্ষের গুলির লড়াই। অবশেষে পুলিশের ছোড়া গুলি ফুঁড়ে যায় ব্রিজেশের শরীর। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ব্রিজেশকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। জানা গিয়েছে, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) বহু দিন ধরেই তাঁর খোঁজে ছিলেন। ঝাড়খণ্ড সরকার ব্রিজেশের মাথার দাম ঘোষণা করেছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, তাঁর মাথার দাম ৫ লক্ষ টাকা রাখে এনআইএ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্যালিফ স্ট্রিটে সংরক্ষিত বন্যপ্রাণী-পাখি বিক্রি করা যাবে না! কোর্টের নির্দেশের পর ‘অ্যাকশনে’ প্রশাসন
-
নির্বাচন ভণ্ডুলের ছক! রাশিয়ায় ১০০০ ড্রোন নিয়ে হামলা ইউক্রেনের, বিস্ফোরণ তেল শোধনাগারেও
-
পোস্টারে শিল্পীকে ‘অপমান’, বিতর্কে সনাতন দিন্দার পুজো, কী জানালেন উদ্যোক্তারা?
-
রণক্ষেত্র বালোচিস্তানে সামরিক অভিযান! মৃত ৫ বিদ্রোহী, ২৩ জন অপহৃতকে উদ্ধার পাকসেনার
-
বিগ বসের ঘরে হৃদরোগে আক্রান্ত সলমন! হইচই শুরু হতেই কেন ক্ষমাপ্রার্থী ভাইজান?