PM Modi

ছেচল্লিশেই থামল কলম-কণ্ঠ, প্রয়াত দিল্লির সাংবাদিক পায়েল মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

গত মাসেই বাবাকে হারিয়েছিলেন পায়েল। এক মাসের ব্যবধানে তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৩:৫০

options
link
ছেচল্লিশেই থামল কলম-কণ্ঠ, প্রয়াত দিল্লির সাংবাদিক পায়েল মেহতা, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রীর সঙ্গে সাংবাদিক পায়েল মেহতা। ছবি: প্রধানমন্ত্রীর পোস্ট থেকে সংগৃহীত।

প্রয়াত দিল্লির সাংবাদিক পায়েল মেহতা। মাত্র ৪৬ বছর বয়সেই থেমে গেল কণ্ঠ ও কলম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দল কংগ্রেস থেকে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। সকলের দরজা সব সময় খোলা থাকত তাঁর জন্য। পায়েলের আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শোকের ছায়া দিল্লির সাংবাদিক মহলে।

Advertisement

পায়েল মেহতা সিএনএন নিউজ ১৮ -এ কর্মরত ছিলেন। সাংসদ থেকে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন খবর, রাজনৈতিক খবর ‘বার’ করে নিয়ে আসায় তাঁর জুড়িমেলা ভার। সাংবাদিক শীলা ভট্ট তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। কী করে মৃত্যু?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা গিয়েছে শনিবার রাতে মুম্বইয়ে ছিলেন পায়েল। হঠাৎ অসুস্থ বোধ করেন। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তাঁর মৃত্যুতে কোনও জল্পনা-কল্পনা করতে নারাজ পরিবার। জানানো হয়েছে, চিকিৎসকরা যা বলছেন, তাঁর বাইরে যেন কিছু ভাবা বা বলা না হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পায়েলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘কঠোর পরিশ্রমী সাংবাদিক ছিলেন পায়েল মেহতা জি। তিনি সর্বদা মাটির কাছাকাছি থেকে কাজ করতেন। জাতীয় বিষয়াবলি সম্পর্কে গভীর বোঝাপড়া নিয়ে প্রতিবেদন তৈরি করতেন। পেশাগত কাজের বাইরেও, তিনি তাঁর স্নেহ ও আন্তরিকতার মাধ্যমে বহু মানুষের জীবনে স্পর্শ রেখে গিয়েছেন। তাঁর আকস্মিক ও অকাল প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। ওম শান্তি।’ এক্সে পোস্ট করেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। তিনি লেখেন, ‘সংসদ বিষয়ক সাংবাদিক পায়েল মেহতা জির অকাল প্রয়াণে আমি শোকাহত। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও সহকর্মীদের প্রতি আমার আন্তরিক সমবেদনা রইল।’ উল্লেখ্য, গত মাসেই বাবাকে হারিয়েছিলেন পায়েল। এক মাসের ব্যবধানে তাঁর মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.