Karnataka Ganesha procession

মসজিদের পাশে শোভাযাত্রা! ‘দেখে নেব’ গণেশ পুজোয় ‘হুমকি’ কংগ্রেসশাসিত কর্নাটকের পুলিশের

কংগ্রেস সরকারকে হিন্দু বিরোধী তকমা দিয়ে সুর চড়িয়েছেন কর্নাটকের বিজেপি নেতারা। বিধায়ক-সাংসদ একসুরে তুলোধোনা করেছেন কংগ্রেস সরকারের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৭:১৩

options
link
মসজিদের পাশে শোভাযাত্রা! ‘দেখে নেব’ গণেশ পুজোয় ‘হুমকি’ কংগ্রেসশাসিত কর্নাটকের পুলিশের
প্রতীকী ছবি।

গণেশ পুজোর শোভাযাত্রায় বাজি ফাটানো যাবে না। মসজিদ এলাকায় করা যাবে না গণেশ পুজোর শোভাযাত্রা। কর্নাটকে পুলিশের এই ‘নির্দেশিকা’ ঘিরে শুরু হয়েছে বিতর্ক। কংগ্রেস সরকারকে হিন্দু বিরোধী তকমা দিয়ে সুর চড়িয়েছেন কর্নাটকের বিজেপি নেতারা। বিধায়ক-সাংসদ একসুরে তুলোধোনা করেছেন কংগ্রেস সরকারের। ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করুন মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার, এমনটাই দাবি গেরুয়া শিবিরের।

Advertisement

বিতর্কের সূত্রপাত এক ভাইরাল ভিডিও থেকে। মাইসুরু এলাকায় এক পুলিশকর্মী বলেন, “মসজিদের পাশ দিয়ে গণেশ পুজোর শোভাযাত্রা নিয়ে যাওয়া যাবে না। উৎসবের সময়ে এমন আচরণ করা উচিত যেন অন্য ধর্মাবলম্বীরাও সম্মান করতে পারে। কিন্তু তোমরা তো মসজিদের সামনে গিয়ে বাজি ফাটাও। এবার যদি আমি এসব দেখি তাহলে তোমাদের ব্যবস্থা করব।” যদিও পুলিশের তরফ থেকে সরকারিভাবে কোনও নির্দেশ দেওয়া হয়নি এই মর্মে। কিন্তু বিষয়টি নিয়ে সুর চড়িয়েছে বিজেপি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পদ্মশিবিরের সাংসদ যদুবীর ওয়াদিয়ার বলেন, “আমরা তো এমন ঘটনা আগেও দেখেছি। তখন পাথর ছোড়া হত। কিন্তু এই সরকারের কার্যকলাপ দেখে বোঝা যায় তারা হিন্দুদের এবং হিন্দু ধর্মের আচারকে অসম্মান করে। সমস্ত রাস্তাই আমজনতার, প্রত্যেকেরই অধিকার আছে উৎসব উদযাপন করার। কোন পথ দিয়ে শোভাযাত্রা যাবে সেটা নিয়ে কেউ নির্দেশ দিতে পারে না। মসজিদের জন্য আমাদের উৎসবের অপমান করা যাবে না।”

Advertisement

কর্নাটক বিধানসভার বিরোধী দলনেতা আর অশোক আরও আক্রমণাত্মকভাবে বলেন, “হিন্দুদের যদি বলা হয় তাঁরা নিজেদের দেশেই প্রকাশ্যে গণেশোৎসব পালন করতে পারবেন না, তাহলে এই সরকারকে আর কীই বা বলব? শুধু মসজিদ এলাকাতেই যদি এই সমস্যা দেখা দেয় তাহলে কংগ্রেস সরকারকে বুঝতে হবে কারা আসলে সমাজের জন্য সমস্যা।” তাঁর কথায়, গির্জা বা গুরুদ্বার সংলগ্ন এলাকায় কখনও এই সমস্যা দেখা যায় না। অশোকের দাবি, ওই পুলিশকর্মীকে সাসপেন্ড করুন মুখ্যমন্ত্রী। যদিও কর্নাটক সরকারের তরফে এই নিয়ে কিছুই বলা হয়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.