Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
India Bangladesh handshake

ভারত অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করেননি, এবার চাকরি হারাচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন!

ভারত-পাক ম্যাচে করমর্দন আপাতত বন্ধ। কিন্তু পাকিস্তানের 'বন্ধু' হলেও বাংলাদেশের সঙ্গে করমর্দনের সৌজন্য বজায় রেখেছে ভারত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৬, ১৬:০৩

options
link
ভারত অধিনায়কের সঙ্গে হ্যান্ডশেক করেননি, এবার চাকরি হারাচ্ছেন বাংলাদেশের ক্যাপ্টেন! zoom
মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।
Advertisement

মহিলাদের এশিয়া কাপ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। কিন্তু সেখানে ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। গোটা ঘটনায় শুরু হয় প্রবল বিতর্ক। শোনা যাচ্ছে, স্বয়ং অধিনায়কের আচরণে ক্ষুব্ধ বাংলাদেশ বোর্ড। এবার নিগারের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হতে পারে বলেই বাংলাদেশ বোর্ড সূত্রে খবর।

বৃহস্পতিবার সেমিফাইনাল খেলতে নেমেছিল ভারত এবং বাংলাদেশ। প্রথামাফিক টসের আগে হ্যান্ডশেক করেন দুই দলের অধিনায়ক। কিন্তু সেদিন তেমনটা হয়নি। জানা গিয়েছে, করমর্দনে রাজি ছিলেন হরমনপ্রীত। কিন্তু নিগার বেঁকে বসেন। শেষ পর্যন্ত সৌজন্যের করমর্দন ছাড়াই শুরু হয়ে যায় ম্যাচ। ৪০ রানে ভারতের কাছে হেরে এবারের মতো এশিয়া কাপ অভিযান শেষ হয়ে যায় বাংলাদেশের মহিলা ব্রিগেডের। তারপর থেকেই ক্রিকেটমহলে প্রবল বিতর্ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বাংলাদেশ বোর্ডের মহিলাদের কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, “হাত না মেলানোটা একেবারে নিগারের ব্যক্তিগত বিষয়। আমাদের বিশ্বাস, একমাত্র খেলার মাধ্যমেই বিশ্বের সমস্ত দেশকে একসূত্রে বেঁধে রাখা যায়। সমস্ত দেশের সঙ্গে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, সেটা ভারত হোক বা অন্য কোনও দেশ। নিগার যা করেছে সেটা একেবারে ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। বোর্ডের অনুমতি বা নির্দেশ ছাড়াই ও এমন কাজ করেছে।” প্রশ্ন উঠছে, নিগার এমন আচরণ করার পরেও কেন তাঁর বিরুদ্ধে তখনই ব্যবস্থা নেওয়া হল না?

রফিকুল আরও জানিয়েছেন, এশিয়া কাপ কর্তৃপক্ষ কোনও সিদ্ধান্ত না নিলেও নিগারকে শাস্তি দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ বোর্ড। বলেন, “এই নিয়ে আমরা আলোচনা করেছি। বোর্ড প্রেসিডেন্ট জানিয়েছেন, এশিয়ান গেমসে পারফরম্যান্স দেখার পর সিদ্ধান্ত নেওয়া হবে।” রফিকুলের ইঙ্গিত, করমর্দন বিতর্কের পর অধিনায়কত্ব থেকে ছেঁটে ফেলা হতে পারে নিগারকে। উল্লেখ্য, ভারত-পাক ম্যাচে করমর্দন আপাতত বন্ধ। কিন্তু পাকিস্তানের ‘বন্ধু’ হলেও বাংলাদেশের সঙ্গে করমর্দনের সৌজন্য বজায় রেখেছে ভারত। সেই একই প্রথা বজায় রেখেছে বাংলাদেশও। সেই সুসম্পর্ক কেন নষ্ট করতে চাইলেন নিগার?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.