Karnataka

নাইটি নয়, পরতে হবে শাড়ি, বিবাদের জেরে স্ত্রীর গায়ে আগুন স্বামীর!

এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মহিলার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:৩৮

options
link
নাইটি নয়, পরতে হবে শাড়ি, বিবাদের জেরে স্ত্রীর গায়ে আগুন স্বামীর!
প্রতীকী ছবি।

রাতে শোয়ার সময়ও পরতে হবে শাড়ি। পরা যাবে না নাইটি বা নাইটড্রেস। এই নিয়ে স্ত্রীয়ের সঙ্গে তুমুল অশান্তির জেরে তাঁকে আগুনে পুড়িয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। কর্ণাটকের একটি গ্রামে ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গিয়েছে, মহিলার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।

Advertisement

স্ত্রীর অপরাধ ছিল, তিনি নাইটি পরতে চেয়েছিলেন। আর তাতেই আপত্তি জানান স্বামী। এই নিয়ে লাগাতার অশান্তি হত স্বামী-স্ত্রীর মধ্যে। আর এই অশান্তির জেরে চরম পদক্ষেপ নিলেন স্বামী। মঙ্গলবার রাতে কর্ণাটকের নন্দগাড জেলায় ঘটনাটি ঘটেছে। অভিযুক্তের নাম কৃষ্ণ পাটিল। ৩৪ বছর বয়সি কৃষ্ণ তাঁর স্ত্রী মঞ্জুলা পাটিলের সঙ্গে প্রায়ই নাইটড্রেস পরা নিয়ে অশান্তি করতেন। কৃষ্ণের দাবি ছিল, নাইটি বা নাইটড্রেস নয়, তাঁকে সবসময় শাড়ি পরতে হবে। যদিও মঞ্জুলা তাঁর এই দাবি মানতে চাননি। এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। মঙ্গলবার রাতে এই নিয়ে দুজনের মধ্যে তুমুল অশান্তি হয়।

Advertisement

পুলিশ জানিয়েছে, বচসা চলাকালীন একটা সময় কৃষ্ণ পাটিল তাঁর স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। গুরুতর জখম অবস্থায় মঞ্জুকে প্রথমে বেলাগাভি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে গোয়ার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, মঞ্জুলার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। এই ঘটনার পর নন্দগাড থানায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.