Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Pappu Yadav

‘দেশের ৮০ শতাংশ রাজনীতিবিদ পর্ন দেখেন’, ফের বিস্ফোরক পাপ্পু যাদব

তাঁর দাবি, সব রাজনীতিবিদদের ফোন চেক করে দেখা হোক। কোনও অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে কি না তা দেখার জন্য তাঁর ফোনও চেক করা হোক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ১৯:৫৩

options
link
‘দেশের ৮০ শতাংশ রাজনীতিবিদ পর্ন দেখেন’, ফের বিস্ফোরক পাপ্পু যাদব zoom
বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব।
Advertisement

মহিলাদের রাজনৈতিক কেরিয়ার নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন নির্দল সাংসদ পাপ্পু যাদব (Pappu Yadav)। এই মন্তব্যের কারণে তাঁকে নোটিস পাঠিয়েছে বিহার রাজ্য মহিলা কমিশন। কিন্তু তার তা সত্ত্বেও এবার আরও একধাপ এগিয়ে পাপ্পু বলেন, দেশের ৭০-৮০ শতাংশ রাজনীতিবিদ পর্নোগ্রাফি দেখেন। তাঁর দাবি, সব রাজনীতিবিদদের ফোন চেক করে দেখা হোক। কোনও অ্যাডাল্ট কনটেন্ট রয়েছে কি না তা দেখার জন্য তাঁর ফোনও চেক করা হোক।

বিহারের পূর্ণিয়ার নির্দল সাংসদ পাপ্পু যাদব মঙ্গলবার বলেছিলেন, নেতাদের বেডরুমে শুরু হয় মহিলাদের রাজনৈতিক কেরিয়ার, তা না হলে রাজনীতিতে টিকে থাকতে পারেন না বেশিরভাগ মহিলা রাজনীতিবিদ। তিনি আরও বলেছিলেন, “গার্হস্থ্য হিংসা কারা করেন? মহিলাদের দিকে কুনজর কারা দেন? আমেরিকা থেকে ভারত— সব জায়গাতেই এই কাজ করেন রাজনীতিবিদরাই। প্রায় প্রতিদিনই রাজনীতিবিদদের বিভিন্ন ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে আসে। তাঁর আরও অভিযোগ, মহিলাদের শোষণ করা এখন ‘সংস্কৃতি’তে পরিণত হয়েছে।” এই মন্তব্যের পরেই পাপ্পুর বিরুদ্ধে নোটিস জারি করে বিহারের মহিলা কমিশন।

Advertisement

মহিলা কমিশনের নোটিস পেয়েও নিজের অবস্থান থেকে সরে আসেননি পাপ্পু। উলটে বলেন, “আমি সংসদের দাঁড়িয়েও বলেছি, ৭০-৮০ শতাংশ রাজনীতিবিদ পর্ন দেখেন। সবার ফোন পরীক্ষা করা হোক। আমার ফোনেও কিছু থাকলে পরীক্ষা করুন।” কেন তাঁকে নোটিস পাঠানো হল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

এছাড়া তিনি মহিলা কমিশনের সদস্য সজল ঝা’র বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। সজলের সঙ্গে বিভিন্ন রাজনীতিবিদের ছবি রয়েছে বলে দাবি করেন তিনি। সেই ছবিগুলি তিনি প্রকাশের হুঁশিয়ারি দেন। পাপ্পু যাদব দাবি করেন, দেশের ৭৫৫ জন পুরুষ রাজনীতিবিদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে এবং ১৫৫ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে। তাঁর অভিযোগ, অনেক রাজনীতিবিদ একদিকে নারী নির্যাতন করেন, অন্যদিকে মহিলা সংরক্ষণ আইনের পক্ষে কথা বলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.