Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Assembly Elections 2026

ভোটের মুখে বাংলা ও তামিলনাড়ু থেকে বাজেয়াপ্ত মদ-মাদক-নগদ-সহ হাজার কোটির সামগ্রী!

উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড়! পুলিশের জালে কোটি কোটি টাকার মদ, মাদক, মূল্যবান ধাতু। বাংলা ও তামিলনাড়ু থেকে বাজেয়াপ্ত প্রায় ১০০০ কোটির বেআইনি সামগ্রী।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:২২

link
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০২৬, ২০:২২

options
link
ভোটের মুখে বাংলা ও তামিলনাড়ু থেকে বাজেয়াপ্ত মদ-মাদক-নগদ-সহ হাজার কোটির সামগ্রী! zoom
ফাইল ছবি।

রাত পোহালেই ভোটের (Assembly Elections 2026) দামামা। তার আগেই আগে বড়সড় সাফল্য। উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড়! পুলিশের জালে কোটি কোটি টাকার মদ, মাদক, মূল্যবান ধাতু। বাংলা ও তামিলনাড়ু থেকে বাজেয়াপ্ত প্রায় ১০০০ কোটির বেআইনি সামগ্রী। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে কমিশনের তরফে।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ ও দক্ষিণের রাজ্যে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন। তার আগেই বড়সড় সন্ত্রাসের ছক বানচাল! দুই রাজ্য থেকে ১০৭২.১৩ কোটি টাকার বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। পশ্চিমবঙ্গে ৪৭৯.৮৯ কোটি ও তামিলনাড়ুতে ৫৯৯.২৪ ,কোটি টাকার বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে শুধুমাত্র বাংলা থেকেই ২৭.৪৮ কোটি টাকা নগদ, ১০২.৪৫ কোটি টাকার মদ, ১০৮.১১ কোটির মাদক,৫৫.৮৮ কোটির মূল্যবান ধাতু ও ১৭৮.৮৩ কোটি টাকা অন্যান্য সামগ্রী পুলিশের হাতে এসেছে।

Advertisement

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের পারদ তুঙ্গে। ভোট সামলাতে কমিশনের পাখির চোখ ঘুরছে ভোটমুখী রাজ্যগুলির আনাচে কানেচে। ভোটের আগে রাজ্যের বিভিন্ন প্রান্তে নাকা তল্লাশিতে জোর দেওয়া হয়েছে। ভোট আবহে তামিলনাড়ু ও বাংলায়  মোট ৫ হাজার ১১টির-ও বেশি ফ্লাইং স্কোয়াড টিম মোতায়েন করা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গে ২ হাজার ৭২৮ টি ও তামিলনাড়ুতে ২ হাজার ২৮৩ টি মোতায়েন রয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানোর জন্য ৫ হাজার ৩৬৩ টি এসএসটি অর্থাৎ স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম মোতায়েন করা হয়েছে। যার মধ্যে বাংলা ও তামিলনাড়ুতে যথাক্রমে ৩ হাজার ১৪২ টি ও ২ হাজার ২২১ টি মোতায়েন রয়েছে।

প্রসঙ্গত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করাতে তৎপর নির্বাচন কমিশন। গোটা রাজ্যজুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে একের পর এক নির্দেশিকা জারি করা হচ্ছে কমিশনের তরফে। ভোটে অশান্তি এড়াতে পুলিশকেও কড়া হাতে রাশ ধরার নির্দেশ দেওয়া হয়েছে। এবার নাকা তল্লাশি ১০০০ কোটির বেআইনি সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। যা ভোট আবহে বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.