মধ্যরাতে ভয়ংকর গুলির লড়াই বারাণসীতে (Varanasi)। মঙ্গলবার রাতে পুলিশের এনকাউন্টারে খতম কুখ্যাত সুপারি কিলার বানারসি যাদব। এই অভিযুক্তের মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। সম্প্রতি এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছিল যাদবের বিরুদ্ধে। সেই মামলায় তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ। সেখানেই গুলির লড়াইয়ে মৃত্যু হয় যাদবের।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে চৌবেপুর এলাকার বারিয়াসনপুর রিং রোডে এই অভিযান চলে। পুলিশের কাছে খবর ছিল, অভিযুক্ত যাদব ও তাঁর দল বাইকে করে দয়ালপুরের দিকে যাচ্ছে। এই খবরের ভিত্তিতে এসটিএফের একটি দল রাস্তায় প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যায়। যাদব-সহ দুই অপরাধীকে একটি বাইকে আসতে দেখে তাঁদের থামার নির্দেশ দেওয়া হয়। এই অবস্থায় বাইকের পিছনে থাকা যাদব পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পালটা গুলিতে মাটিতে পড়ে যায় সে। পুলিশ দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের তরফে জানানো হয়েছে, বানারসি যাদবের খুন, ডাকাতি-সহ অন্তত ২১টি মামলা রয়েছে একাধিক থানায়। সম্প্রতি ৫ লক্ষ টাকার সুপারি নিয়ে এক সার ব্যবসায়ীকে হত্যা করেছিল অভিযুক্ত ও তাঁর দল। সেই মামলাতেই গ্রেপ্তারের জন্য যাদবকে খুঁজছিল পুলিশ। জানা যাচ্ছে, গুলির লড়াইয়ের সময় অভিযুক্ত যাদব দুই হাতে দুটি বন্দুক নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ছিল। অভিযুক্তের গুলি ইনস্পেক্টর অনিল কুমার সিং ও অমিত শ্রীবাস্তবকে নিশানা করলেও বুলেটপ্রুফ পরে থাকায় রক্ষা পান।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’কে অমিতাভের শুভেচ্ছা, সৃজিত লিখলেন, ‘মুহূর্তটার গুরুত্ব অপরিসীম’!
-
বারান্দায় তৃণমূল নেতা, ঘরে পড়ে বৃদ্ধ বাবা! অশোকনগরে জোড়া মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
-
‘গণ অনুষ্ঠানে ধাপ্পাশ্রী দেওয়া হোক’, নন্দীগ্রামে মমতার ‘পা ভাঙা’ নিয়ে কটাক্ষ ঋতব্রতর
-
পুজো আসতেই হইচই সল্টলেকে, আইইএম স্কুলে জমজমাট দুর্গাপুজো কার্নিভাল
-
অক্টোপাসের পেটের ভিতরে ঢুকে দুর্গাদর্শন! কুলতলির গ্রামের পুজোয় থাকছে দুরন্ত আলোকসজ্জাও