উত্তরপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে অন্য ভূমিকায় ধরা অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM)-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি (Asaduddin Owaisi)। রাজনৈতিক বক্তব্য পেশ করার পাশাপাশি হায়দরাবাদের সাংসদ পরামর্শ দিলেন, কীভাবে দাম্পত্য জীবনে ভালোবাসা বজায় রাখতে হবে? লাভ গুরুর ভূমিকা নিয়ে তিনি বলেন, কাজটা অত্যন্ত সহজ, দিনে ৩ বার স্ত্রীকে বলতে হবে ভালোবাসি। নির্বাচন উপলক্ষে উত্তরপ্রদেশে রাজনৈতিক তরজার মাঝেই ওয়েইসির বাণী ব্যাপক ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
আরও পড়ুন:
রবিবার কানপুরে এক জনসভায় উপস্থিত হয়ে ওয়েইসি বলেন, “বাড়িতে ছোট খাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর উচিত নিজেদের ভালবাসা প্রকাশ করা।” সভায় উপস্থিত ভিড়ের উদ্দেশে তিনি বলেন, “এখানে যারা রয়েছেন তাঁদের অনেকেই বিবাহিত। তাঁদের উদ্দেশে আমার বার্তা, সকালে, দুপুরে এবং রাতে শোয়ার আগে স্ত্রীর চোখে চোখ রেখে অবশ্যই বলবেন, ‘আই লাভ ইউ, মাই ডিয়ার’।” একইসঙ্গে জনতার উদ্দেশে তাঁর প্রশ্ন, “বলবেন তো? লজ্জা পাবেন না তো? মনে রাখবেন, সকাল, দুপুর এবং রাতে। এতে বাড়ির পরিবেশ ভালো থাকবে এবং স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসাও বাড়বে।”
ওয়েইসি বলেন, ‘বাড়িতে ছোট খাটো বিষয় নিয়ে অশান্তি না করে স্বামী-স্ত্রীর উচিত নিজেদের ভালবাসা প্রকাশ করা।’
তবে শুধু স্ত্রী নয়, কানপুরের সভায় ‘আই লাভ মহম্মদ’ স্লোগানও দেন তিনি। বলেন, মিম-কে ভালবাসলে তা প্রকাশ্যে বলতে হবে। এরপর ‘আই লাভ মহম্মদ’ স্লোগান তোলেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত জনতাও সমস্বরে স্লোগান দেয়। শুধু তাই নয়, আসন্ন নির্বাচনে কানপুর ক্যান্টনমেন্ট আসনে মিম প্রার্থী দেবে বলে জানান ওয়েইসি। বলেন, গতবার ভুল হয়েছিল এবার তা হবে না।
Apni Biwi se mohabbat karo aur mohabbat ka izhaar bhi karo : Barrister @asadowaisi pic.twitter.com/BnwjVFL0Mt
— AIMIM (@aimim_national) September 21, 2026
এই জনসভা থেকেও বিজেপিকে হারাতে সব বিরোধী দলগুলিকে একজোট হওয়ার আর্জি জানান। জোটের বিষয়ে তিনি বলেন, আগামি ২ অক্টোবর পর্যন্ত অপেক্ষা করা হবে। তারপর জোট নিয়ে সিদ্ধান্ত নেবে মিম। যদিও ওয়েইসির এই আবেদন বাকি বিরোধী দলগুলি মেনে নেবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা