Madras High Court

‘গণতন্ত্রের পরিহাস’, জয়ী বিধায়কদের দলত্যাগে ক্ষুব্ধ হাই কোর্ট, কমিশনকে কড়া নিয়ম আনার বার্তা

এক দলের টিকিটে জিতে অন্য দলে যোগদান। ফের একই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানো। এই প্রবণতা বন্ধ করতে কড়া আদালত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ১৯:৫৩

options
link
‘গণতন্ত্রের পরিহাস’, জয়ী বিধায়কদের দলত্যাগে ক্ষুব্ধ হাই কোর্ট, কমিশনকে কড়া নিয়ম আনার বার্তা
ফাইল ছবি।

এক দলের টিকিটে জিতে অন্য দলে যোগদান। ইস্তফা দিয়ে ফের একই কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানো। রাজনীতিবিদদের এই প্রবণতা নিয়ে প্রবল ক্ষোভ মাদ্রাজ হাই কোর্টের। আদালত বলছে, নেতাদের এই প্রবণতা গণতন্ত্রকে পরিহাসে পরিণত করছে।

Advertisement

আসলে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচনের পর সে রাজ্যে AIADMK-তে ভাঙন ধরিয়েছে থলপতি বিজয়ের টিভিকে। AIADMK শিবিরের দুই বিধায়ক নিজেদের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে টিভিকে-তে যোগ দেন। ঘটনাচক্রে আগামী ৬ অক্টোবর ওই দুই কেন্দ্রেই উপনির্বাচন। সেখানে ওই দুই প্রাক্তন বিধায়কই প্রার্থী হয়েছেন। ওই বিধায়কদের এভাবে দলত্যাগ করে টিভিকে-তে যোগদান করার বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বুধবার ওই মামলার শুনানিতে বিচারপতি এসএম সুব্রহ্মণ্যম এবং বিচারপতি কে গোবিন্দরাজনের ডিভিশন বেঞ্চ বলছে, “এভাবে নির্বাচিত হওয়ার পর দলত্যাগ করে ইস্তফা দেওয়া। আবার সেই একই কেন্দ্র থেকে অন্য দলের টিকিটে ভোটে লড়া। পুরো ব্যাপারটা গণতন্ত্রের পরিহাস।” আদালতের পর্যবেক্ষণ, “বিধায়করা নির্বাচিত হন মানুষের আস্থার উপর ভিত্তি করে। এভাবে জনপ্রতিনিধিরা ইস্তফা দিলে সেটা ভোটারদের অপমান করা।” আদালতের পর্যবেক্ষণ, বিধায়কদের এই ধরনের প্রবণতা রুখতে নির্বাচন কমিশনের কোনও নিয়ম নেই। মাদ্রাজ হাই কোর্ট কমিশনকে অবিলম্বে এ নিয়ে নির্দেশিকা তৈরির পরামর্শ দিয়েছে।

Advertisement

আপাত দৃষ্টিতে এই পর্যবেক্ষণ শুধু তামিলনাড়ুর ওই দুই বিধায়কের ক্ষেত্রে প্রযোজ্য হলেও, এর বৃহত্তর প্রভাব রয়েছে। বিশেষ করে বাংলার নিরিখে আদালতের এই পর্যবেক্ষণ বেশ প্রাসঙ্গিক। কারণ সদ্য বাংলায় বিধানসভা নির্বাচনের পর এমন বহু দলত্যাগের ঘটনা ঘটেছে। যদিও তাতে ইস্তফার ব্যাপারটা নেই। কিন্তু কমিশন যদি হাই কোর্টের পরামর্শ মেনে বিধায়কদের দলত্যাগ নিয়ে কোনও নির্দেশিকা তৈরি করে, তাহলে সেটার প্রভাব বাংলাতেও পড়বে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.