Malay Ghatak avoids ED summon for 13th time in Coal Scam Case

কয়লা পাচার মামলা: পরপর ১৩ বার ইডির হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক, ভবিষ্যৎ কী?

রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত রাজ্যের মন্ত্রী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৫, ২০২৩, ১৬:২৭

options
link
কয়লা পাচার মামলা: পরপর ১৩ বার ইডির হাজিরা এড়ালেন মন্ত্রী মলয় ঘটক, ভবিষ্যৎ কী?

সোমনাথ রায়, নয়াদিল্লি: ফের ইডির তলবে হাজিরা এড়ালেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক (Malay Ghatak)। এনিয়ে প্রায় ১৩ বার। ইমেল করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দপ্তরে গরহাজির থাকার কথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। জানিয়েছেন, তিনি রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। তাই ইডির তলবে হাজির হতে পারবেন না তিনি। এরপর ইডি কী পদক্ষেপ করে তার দিকে নজর থাকবে।

Advertisement

১২ জুলাই কয়লা পাচার মামলায় ফের রাজ্যের মন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জুলাইয়ের তৃতীয় সপ্তাহে তাঁকে দিল্লিতে ইডি’র সদরদপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। কিন্তু এবারও তিনি হাজিরা দিলেন না। 

Advertisement

[আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য! শিক্ষাদপ্তরকে ৫০ হাজার টাকা জরিমানা হাই কোর্টের]

গত ৫ জুন মলয় ঘটককে নোটিস পাঠায় ইডি (ED)। দিল্লির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়। তার ঠিক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকেও একই নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগেও সুপ্রিম কোর্টের নির্দেশমতো ই-মেল করে তৃণমূল বিধায়কের সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু পরপর দু’বার তিনি ই-মেলের জবাব দেননি বলে জানা গিয়েছিল। তৃতীয়বার ই-মেল করার পর জিজ্ঞাসাবাদের জন্য ইডিকে সময় দিয়েছিলেন তিনি। সেই মর্মে ১৯ জুন দিল্লিতে যাওয়ার কথা ছিল তাঁর।

Advertisement

তবে রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat vote) নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ায় হাজিরা এড়িয়ে গিয়েছিলেন আইনমন্ত্রী। তখনই জানিয়েছিলেন, পরবর্তীতে ইডি তলব করলে নিশ্চিতভাবেই তদন্তে সাহায্য করবেন। এরপর তাঁকে ফের গত ২৭ জুনও নয়াদিল্লিতে ডেকে পাঠানো হয়। সেবারও হাজিরা দেননি। এবারও হাজিরা দিলেন না। 

[আরও পড়ুন: মণিপুর কাণ্ডের প্রতিবাদে এবার পথে নামছে মহিলা তৃণমূল, একমাস জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.