Uttar Pradesh

বালিকাকে ধর্ষণ করে পালানোর চেষ্টা যুবকের, দুই পায়েই গুলি করল যোগীর পুলিশ

অভিযোগ পেয়েই দুই অভিযুক্ত জাকির ও নাজিমকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ১৪, ২০২৩, ২১:১৪

options
link
বালিকাকে ধর্ষণ করে পালানোর চেষ্টা যুবকের, দুই পায়েই গুলি করল যোগীর পুলিশ
ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১০ বছরের এক বালিকাকে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে চলন্ত গাড়িতে ধর্ষণে অভিযুক্ত দুই ব্যক্তি। যাদের মধ্যে একজনের বয়স ৫৮ বছর। অন্য অভিযুক্ত পুলিশের থেকে বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা করতেই তার দুই পায়েই গুলি করলেন পুলিশকর্মীরা। ঘটনা উত্তরপ্রদেশের (Uttar Pradesh)। স্থানীয় বিধায়ক বিজেপি (BJP) নেতা নন্দকিশোর গুর্জর জানিয়েছেন, এই ধরনের লোকদের ‘যমলোকে’ পাঠানো উচিত। এবং তাদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে বুলডোজার দিয়ে।

Advertisement

ঠিক কী অভিযোগ? নির্যাতিতার মা পুলিশকে জানিয়েছেন, একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল তাঁদের মেয়ে। সে ফেরার পথে অভিযুক্ত জাকির ও নাজিম তাকে গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। তাদের কথায় মেয়েটি গাড়িতে উঠলে এর পর চলন্ত গাড়িতেই দুই অভিযুক্তর লালসার শিকার হয় একরত্তি মেয়েটি। অভিযোগ পেয়ে অভিযুক্তদের আটক করে পুলিশ। কিন্তু নাজিম চেষ্টা করেছিল পালানোর। এক কনস্টেবলের থেকে বন্দুক ছিনিয়ে পালানোর পথেই তাকে গুলি করে পুলিশ। গুলি লেগেছে তার দুই পায়েই। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সে সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপীর পর মথুরা, শাহী ইদগাহ মসজিদে সার্ভের আর্জিতে সায় হাই কোর্টের]

স্থানীয় বিধায়ক বিজেপি নেতা নন্দকিশোর গুর্জরকে বলতে শোনা গিয়েছে, ”এইসব লোকদের যমলোকে পাঠানো উচিত। তাদের বাড়িও গুঁড়িয়ে দেওয়া হবে।” সাম্প্রতিক সময়ে যোগীরাজ্যে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার প্রচলন হয়েছে। সেই কথাই মনে করালেন নন্দকিশোরও।

Advertisement

[আরও পড়ুন: সংসদে গ্যাস হামলার প্রতিবাদের জের! সাসপেন্ড ১৫ জন বিরোধী সাংসদ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.