মাত্র চার টাকার জন্য ক্রেতাকে ছুরির কোপ ওমলেট বিক্রেতার

প্রথমে অভিযোগ নিতে চায়নি পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৩, ২০১৭, ১২:৪৪

options
link
মাত্র চার টাকার জন্য ক্রেতাকে ছুরির কোপ ওমলেট বিক্রেতার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র চার টাকা নিয়ে বচসা। এর জেরে ক্রেতাকেই কোপানোর অভিযোগ উঠল ওমলেট বিক্রেতা ও তার সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের তুলিঞ্জ থানা এলাকায়। অভিযুক্তদের মধ্যে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

[কেন ছোট পোশাক পরেন ‘রাধে মা’, এবার প্রকাশ্যেই জানালেন সে কথা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনাটি ঘটেছে শনিবার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রবি ভাগবত। জন্মসূত্রে বিহারের বাসিন্দা ছিলেন তিনি। বহু বছর ধরে মুম্বইতে ছিলেন কর্মসূত্রে। শনিবার অভিযুক্তের থেকে ওমলেট কিনে খান চল্লিশ বছরের ওই ব্যক্তি। কিন্তু টাকা দিতে গিয়ে খুচরো নিয়ে বাধে বচসা। চার টাকা নিয়ে শুরু হয় তর্কাতর্কি যা হাতাহাতির পর্যায় পৌঁছে যায়। আচমকা হাতে ছুরি দিয়ে রবিকে আক্রমণ করে ওমলেট বিক্রেতা। তাকে সঙ্গ দেয় আরও দুই জন। আহত রবিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার সেখানেই তাঁর মৃত্যু হয়।

Advertisement

[বিজেপিতে যোগ দিতে ১ কোটি টাকা ঘুষ, বিস্ফোরক অভিযোগ এই নেতার]

রবির পরিবারের অভিযোগ, প্রথমে যখন তাঁরা থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন ছোটখাটো বিষয় বলে কাটিয়ে দেওয়া হয় তাঁদের। অভিযোগ নিতে চায়নি পুলিশ। কিন্তু রবির মৃত্যুর পর বিষয়টি স্থানীয় সংবাদমাধ্যমে উঠে আসে। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। অভিযোগ দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে দু’জনকে গ্রেপ্তারও করা হয়। স্থানীয় পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগ না নেওয়ার অপরাধে তিন পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বাকি একজনের হদিশ পাওয়ার চেষ্টা চলছে।

[ট্রেনে কনফার্মড টিকিট পাননি? আপনাকে আকাশপথে গন্তব্যে পৌঁছে দেবে রেল]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.