BRICS Summit 2026

ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক

বুধবার সোশাল মিডিয়ায় চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছেন, দিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে স্ট্রোকে আক্রান্ত হন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৪:৩৮

options
link
ব্রিকসে ভারতে এসে অসুস্থ জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতা? মুখ খুলল বিদেশমন্ত্রক
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল চিত্র।

সদ্য ভারতের মাটিতে সফলভাবে আয়োজিত হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন (BRICS Summit 2026)। বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা এদেশে এসেছেন, আলোচনায় অংশগ্রহণ করেছেন, দিল্লি ঘোষণাপত্রের মতো জটিল কূটনৈতিক প্রস্তাবে সম্মতও হয়েছেন। এসবের মধ্যেই শি জিনপিং-সহ একাধিক রাষ্ট্রনেতার অসুস্থতার খবর কিছুটা অস্বস্তিতে ফেলেছিল নয়াদিল্লিকে। তবে বিদেশমন্ত্রক সাফ জানিয়ে দিল, এই ধরনের খবর বিভ্রান্তিকর ও ভুয়ো।

Advertisement

আসলে বুধবার সোশাল মিডিয়ায় চিনের ডেমোক্রেসি পার্টির চেয়ারম্যান ওয়ানজুন শিয়ে দাবি করেছেন, দিল্লিতে ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে স্ট্রোকে আক্রান্ত হন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। দিল্লিতে জরুরি ভিত্তিতে চিনের প্রেসিডেন্টের চিকিৎসা করেন তাঁর সঙ্গে থাকা চিকিৎসকেরা। পরে তাঁকে নিয়ে বেজিংয়ে রওনা দেয় বিশেষ বিমান। বিমানবন্দর থেকে সামরিক হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হয় বেজিংয়ের হাসপাতালে। তড়িঘড়ি সেখানেই হয় তাঁর অস্ত্রোপচার। শুধু তাই নয়, একাধিক সংবাদমাধ্যম দাবি করেন জিনপিংয়ের পাশাপাশি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসাও ভারতে এসে অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার জন্য প্রেসিডেন্ট কোনও সরকারি কর্মসূচি করতে পারছেন না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু বিদেশমন্ত্রক জানিয়ে দিল, এই ধরনের খবরগুলি বিভ্রান্তিকর। সোশাল মিডিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসার অসুস্থতা সন্ত্রান্ত একটি পোস্ট শেয়ার করে বিদেশমন্ত্রকের ফ্যাক্ট চেক এক্স হ্যান্ডেলের তরফে বলে দেওয়া হয়, এই খবর ভুয়ো। সোশাল মিডিয়ায় এই ধরনের বিভ্রান্তিকর পোস্ট করা থেকে সতর্ক থাকুন। আরও একটি খবরে ফ্যাক্ট চেক করেছে বিদেশমন্ত্রক। যে খবরে দাবি করা হয়েছিল, একাধিক ব্রিকস ফেরত রাষ্ট্রনেতা দেশে ফিরে অসুস্থ হয়ে পড়েছেন। বিদেশমন্ত্রক সেটিকেও ভুয়ো বলে দাবি করেছে,

Advertisement

যদিও সরাসরি শি জিনপিংয়ের অসুস্থতার খবর উড়িয়ে দেয়নি দিল্লি। তাছাড়া জিনপিংয়ের অসুস্থতার দাবি কোনও সংবাদমাধ্যম করেনি। করেছেন সে দেশের এক রাজনৈতিক দলের নেতা। তবে ওয়ানজুন শিয়ের ওই দাবির সত্যাসত্য নিয়ে প্রশ্ন রয়েছে। এ বিষয়ে চিন সরকারিভাবে কিছু জানায়নি। ফলে তাঁর দাবি কতটা সত্যি, সেটা জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.