বাংলা এখন বিজেপির দখলে। যেখানে নজর যায় সেখানেই পদ্ম-প্রতীক। এবার আকাশের দখলও নিতে চলেছে পদ্ম। বিশ্বকর্মা পুজোয় (Vishwakarma Puja 2026) ঘুড়ির বাজারেও গেরুয়া ঝড়। কোনও ঘুড়িতে লেখা জয় শ্রীরাম। কোথাও বা ভারতমাতার ছবিতে লেখা, ভারতমাতা কী জয়। বেশিটাই গেরুয়া রঙের ঘুড়ি।
‘পেটকাটি চাঁদিয়াল, মোমবাতি-বগ্গা’-র সময় পেরিয়েছে। বদলের বাংলায় ঘুড়িতেও সনাতনী ছোঁয়া। লাটাইয়েও চাহিদা গেরুয়া রঙের। বিশ্বকর্মা পুজো মানেই কলকাতার আকাশে ঘুড়ির লড়াই। ময়ূরপঙ্খীকে ভোক্কাটা করে আকাশে উড়ে বেড়ায় চাঁদিয়াল। আবার পেটকাটি ও চাপরাশের হাড্ডাহাড্ডি লড়াই চলে। এবারও বাজারে দেদার বিকোচ্ছে ঘুড়ি। তবে এবছর দেবশিল্পীর পুজোর ঠিক আগেরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। ফলে বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকেই উৎসবের আমেজ বাংলায়।
আরও পড়ুন:
গত কয়েকবছরে কাগজের ঘুড়ির কদর কমেছে। জায়গা নিয়েছে প্লাস্টিক ঘুড়ি। প্লাস্টিকের মধ্যে নতুন ট্রেন্ড দাড়িঘুরি, আড়াপান্তা। ঘুড়ি বিক্রেতারা জানাচ্ছেন, এমন রং-বাছাইয়ের ট্রেন্ড বহু বছর দেখা যায়নি। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার, এন্টালির বহু দোকানে ব্যাপক চাহিদা গেরুয়া ঘুড়ির। দোকানে দোকানে থরে থরে সাজানো ‘জয় শ্রীরাম’, ‘পদ্মফুল’, ‘ভারতমাতা কি জয়’ ঘুড়ি। বিক্রেতারা জানান, পেটকাটি, চাঁদিয়াল, মুখপোড়া, বলমার সব ঘুড়ি রয়েছে। অনেকে চাঁদিয়াল কিনতে এসে গেরুয়া ঘুড়ি কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় ক্লাবগুলি থেকেও গেরুয়া ঘুড়ির অর্ডার আসছে। গেরুয়া ঘুড়ির সঙ্গে লাটাইয়েও গেরুয়াকরণ করা হয়েছে।
সর্বশেষ খবর
-
বালি ব্যবসায়ীর থেকে তোলাবাজির অভিযোগ, বর্ধমানে বিজেপি নেতাকে বেঁধে বিক্ষোভ গ্রামবাসীদের
-
‘সবার ভিড়ে যেন হারিয়ে না যাই’, মোদির জন্মদিনে অভিনব শুভেচ্ছা তৃণমূল সাংসদের! সুস্বাস্থ্য কামনায় সেলেবরাও
-
১৭ দিন আগে বিয়ে, আমেরিকায় রহস্যমৃত্যু হায়দরাবাদের ইঞ্জিনিয়রের, এক্স হ্যান্ডেলে কাতর আবেদন পরিবারের
-
প্রেসক্রিপশন ছাড়া আরও ওষুধ বিক্রি নয়, বেনিয়ম রুখতে অভিনব ভাবনা কেন্দ্রের
-
স্বাস্থ্যসাথীতে ‘না’, আয়ুষ্মান কার্ডে সম্পূর্ণ বিনামূল্যে হল হাঁটু-কোমর প্রতিস্থাপন