৩ বছরে নিজের ঢাক ‘পেটাতে’ ৩,৭৫৫ কোটি খরচ মোদি সরকারের!

সাধারণের করের টাকায় কেন আত্মপ্রচার? প্রশ্ন বিরোধীদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১৪:৪৭

options
link
৩ বছরে নিজের ঢাক ‘পেটাতে’ ৩,৭৫৫ কোটি খরচ মোদি সরকারের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুধু আত্মপ্রচার। চর্তুদিকে পোস্টার, ব্যানার। সেখানে নিজেদের মুখ আর সরকারের কাজকর্মের ফিরিস্তি। আচ্ছে দিন নিয়ে হাজারো কথা। সাড়ে তিন বছর কেন্দ্রে ক্ষমতায় থাকা মোদি সরকার এইসব ঢক্কানিনাদে কত খরচ করেছে জানলে আপনার চোখ কপালে উঠবে। স্রেফ প্রচারের জন্য ২০১৪ সালের মে থেকে এপর্যন্ত ৩,৭৫৫ কোটি খরচ করেছে কেন্দ্র। আরটিআই-এ এই তথ্য প্রকাশ্যে আসার পর বিরোধীদের সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী।

Advertisement

[গুজরাটে ফের ক্ষমতায় আসবে বিজেপিই, সরগরম সাট্টার বাজার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গ্রেটার নয়ডার সমাজকর্মী তথ্য জানার অধিকার আইনে কেন্দ্রের এই প্রচারের কথা জানতে চেয়েছিলেন। সেখানেই উঠে এসেছে এমন খরুচে তথ্য। সেখানে দেখা যাচ্ছে নিজেদের প্রচারে প্রিন্ট মিডিয়াতেই ভরসা বেশি কেন্দ্রের। খবরের কাগজে তারা ১,৬৯৮ কোটি টাকার বিজ্ঞাপন দিয়েছে। এর কিছুটা পিছনে রয়েছে বৈদ্যুতিন মাধ্যম। ইলেকট্রনিক মিডিয়া হিসাবে কমিউনিটি রেডি, দূরদর্শন, ইন্টারনেট, টিভি ও এসএমএস করে কেন্দ্র খরচ করেছে ১,৬৫৬ কোটি টাকা। এখানেই শেষ নয়, আউটডোর বিজ্ঞাপন হিসাবে হোর্ডিং, পোস্টার, ব্যানার, বুকলেট, ক্যালেন্ডারের নিজেদের প্রচারে কেন্দ্র দিয়েছে ৩৯৯ কোটি টাকা। ক্ষমতায় আসার পর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত এই বিপুল অর্থ খরচ করা হয়েছে। আরটিআইয়ের তথ্যে স্পষ্ট আত্মপ্রচারে কেন্দ্র ৩,৭৫৫ কোটি খরচ করলেও বেশ কিছু মন্ত্রক চেয়েও অর্থ পায় না। এমন কিছু মন্ত্রক আছে যাদের বার্ষিক বাজেট এই অর্থের থেকে অনেক কম। দূষণ নিয়ন্ত্রণের জন্য মোদি সরকার অনেক কথা বলে। কিন্তু গত তিন বছরে এই কর্মসূচিতে মাত্র ৫৬ কোটি বরাদ্দ হয়। প্রচারের মাধ্যমে নরেন্দ্র মোদিকে তুলে ধরাই যে কেন্দ্রর লক্ষ্য তা স্পষ্ট খরচের বহরে। দেখা যাচ্ছে শুধু প্রধানমন্ত্রীর ছবি বা কর্মকাণ্ড নিয়ে প্রচারে খরচ হয়েছে ১১০০ কোটি টাকা। যার মধ্যে অন্যতম মন কি বাত। বেতারে মোদির এই ভাষণের শুধু এক মাসে বিজ্ঞাপনের খরচ ৮.৫ কোটি টাকা।

Advertisement

[আধার কর্তৃপক্ষ ও টেলিকম সংস্থার মতবিরোধে ফের পিছল সংযুক্তির তারিখ]

বছর দুয়েক আগে আম আদমি পার্টির বিজ্ঞাপন নিয়ে অনেক কথা বলেছিল কেন্দ্রের শাসক দল। আরটিআই রিপোর্ট প্রকাশ্যে আসার পর তারা সাফাই দেওয়ার ঢঙে বলছে মানুষের জন্য যে কাজ তারা করেছে তা জানাতেই এই ব্যবস্থা। যা শুনে হাসছে বিরোধীরা। তাদের বক্তব্য, সাধারণের করের অর্থ থেকে মণ মণ ঘি ঢেলে যাচ্ছে বিজেপি। মানুষই এর জবাব দেবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.