পুলিশকে বিভ্রান্ত করতেই স্তন্যদান! মুম্বইয়ের ঘটনায় নাটকীয় মোড়

নতুন ভিডিওয় ঘটনা ঘুরে গেল একশো আশি ডিগ্রি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৯, ১৭:০৮

options
link
পুলিশকে বিভ্রান্ত করতেই স্তন্যদান! মুম্বইয়ের ঘটনায় নাটকীয় মোড়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ির মধ্যে সাত মাসের সন্তানকে স্তন্যদান করছিলেন মা। তাতেও রেয়াত নেই। সেই অবস্থাতেই গাড়িটিকে টেনে নিয়ে যায় ট্রাফিক পুলিশ। এ ভিডিও ছড়িয়ে পড়ার পরই নেটদুনিয়ায় প্রবল বিক্ষোভ। কিন্তু অপর একটি ভিডিও’য় দেখা যাচ্ছে ঘটনা পুরো উলটো। সম্ভবত আইন ভেঙে পুলিশের হাত থেকে বাঁচতেই শিশুকে স্তন্যদানের পরিকল্পনা করেছিলেন ওই মহিলা।

Advertisement

মাত্র ৯৯ টাকায় বিমানের ‘বেস ফেয়ার’, বুকিং শুরু রবিবার থেকেই ]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগকারিণী মহিলার নাম জ্যোতি মালে। সোশ্যাল মিডিয়াতেই তিনি পুরো ঘটনার বিবরণ দেন। জানান, শিশুকে যখন তিনি স্তন্যদান করছেন তখনই হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া গাড়িটি। তাঁকে কোনও কথা বলার সুযোগ তো দেওয়াই হয়নি। এমনকী নামতে বলাও হয়নি। অমানবিক এই ঘটনায় প্রতিবাদের ঝড় ওঠে। পুলিশকর্মীটিকে শনাক্ত করে বরখাস্ত করা হয়। কিন্তু অপর একটি ভিডিও’য় দেখা যাচ্ছে, কার্যত পুলিশের কোনও দোষই নেই। ঘটনার মধ্যে নাটকীয় মোচড় এনেছে শিশুটির মা-বাবাই। সংবাদসংস্থা এএনআই-এর খবর মোতাবেক, পুলিশ যখন গাড়িটিকে থামায়, তখন শিশুটি গাড়ির মধ্যেই ছিল না। ছিল অভিভাবকদের কোলে। পরে তাকে গাড়িতে মায়ের কোলে দেওয়া হয়। তারও পরে মা শিশুটিকে স্তন্যদান করতে শুরু করেন। সুতরাং এটা স্পষ্ট যে, অভিভাবকরা চাইলে এ ঘটনা এড়াতে পারতেন। পালটা প্রশ্ন উঠছে, তবে কি ভুল জায়গায় পার্কিং ও পুলিশের হাত থেকে বাঁচতেই শিশুটিকে স্তন্যদানের বিষয়টি শুরু করেছিলেন মহিলা।

Advertisement

 যোগীর রামমূর্তির জবাব, সুউচ্চ কৃষ্ণমূর্তি বানাচ্ছেন অখিলেশ ]

এদিকে এই ঘটনায় গোড়াতেই সরব হয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। প্রথমে পুলিশকর্মীটির বিরুদ্ধে তিনি ক্ষোভ উগরে দিয়েছিলেন। কিন্তু ঘটনা নতুন দিকে মোড়া নেওয়ায়, তিনিও জানিয়েছেন যদি ওই মহিলা দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করে থাকেন, তবে তাঁর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.