সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলাও যায় না, সওয়াও যায় না। সে ব্যথা কী যে ব্যথা, বোঝেন কেবল মহিলারাই। বিশেষ করে মাসে সেই প্রথম দিনটাতে, যেদিন মুড নামক বস্তুটি সবচেয়ে বেশি খারাপ থাকে। অথচ কাউকে বলার উপায় থাকে না। কারণ আধুনিক ভারতবর্ষে মহিলারা ব্যাগ কাঁধে অফিসের অন্দরে প্রবেশ করলেও ঋতুস্রাবের কথা প্রকাশ্যে বলে উঠতে পারেন না অনেকেই। তাই মাসিকের প্রথম দিনে প্রবল ব্যথা সহ্য করেও মুখ বুঝে করে যেতে হয় কাজ। মহিলাদের এই ‘ট্যাবু’কে ভাঙতেই অভিনব উপায় অবলম্বন করেছে মুম্বইয়ের এক ডিজিটাল মিডিয়া সংস্থা। ঋতুস্রাবের প্রথম দিন প্রত্যেক মহিলা কর্মীকে সবেতন ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছেন সংস্থাটি।
[উত্তরপ্রদেশে এবার দেখা যাবে প্রশিক্ষিত অ্যান্টি রোমিও স্কোয়াড]
ঘোষণাটি করা হয়েছে সপ্তাহ খানেক আগেই। বিশেষ এই ছুটির নাম দেওয়া হয়েছে ‘ ফার্স্ট ডে অফ পিরিয়ড লিভ’। ঘোষণার সঙ্গেই আপলোড করা হয়েছে একটি ভিডিও। যাতে মহিলারা নির্দ্বিধায় শেয়ার করেছেন ঋতুস্রাবের প্রথম দিনের অভিজ্ঞতা।
ঋতুস্রাব মহিলাদের জীবনে ধ্রুব সত্য, এর মধ্যে কোনও অস্বাভাবিকত্ব নেই। তাই এ কথা প্রকাশে না বলার কোনও কারণ নেই, আবার অপ্রয়োজনে মেয়েদের জবাবদিহি করারও দরকার নেই। সে কারণেই এই বিশেষ ছুটির ঘোষণা করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। কারণ প্রকৃতির এই নিয়মের জন্য মেয়েদের ছুটি পাওয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। ক্যাজুয়াল কিংবা প্রিভিলেজ লিভের আওতায় এই ছুটি পড়ে না। তাই এই ছুটিকে সবেতন ছুটি হিসেবেই ধরা হবে বলে ঠিক করেছে বেসরকারি সংস্থাটি। এখানেই শেষ নয়, সংস্থার পক্ষ থেকে নাকি কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী মানেকা গান্ধী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরকে একটি অনলাইন পিটিশন দেওয়া হচ্ছে সারা ভারতে সমস্ত কর্মরত মহিলাদের জন্য এমন ব্যবস্থা চালু করার জন্য।
[ঋতুস্রাব হওয়ায় নির্বাসিত গোয়ালঘরে, সাপের ছোবলে মৃত্যু যুবতীর]
সর্বশেষ খবর
-
চারঘণ্টা জেরা, মোবাইলও ফেরত দিচ্ছে না পাক ক্রিকেট বোর্ড! রেগেমেগে বিরাট চিঠি রিজওয়ানের
-
এখনই খালি করতে হবে না ক্যামাক স্ট্রিটের কার্যালয়, ‘ত্রুটি খতিয়ে দেখবে দমকল’, নোটিস খারিজ করে জানাল হাই কোর্ট
-
ভোপালে আসাদুদ্দিন ওয়েইসির কনভয়ের সঙ্গে সংঘর্ষ! আহত অন্তত ৫ বাইক আরোহী
-
বাঙালিত্বে মিশল তেতো! মিষ্টিতেও ভেজাল, বঙ্গজীবনে এখন ভেজালত্বের বাড়াবাড়ন্ত
-
বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বৃষ্টিতে ভাসতে পারে গোটা বাংলা! ভেস্তে যাবে বিশ্বকর্মা পুজোর প্ল্যান?