সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রী রামের পুজো করার জন্য মুসলিম মহিলাদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছিল দারুল উলুম দেওবন্দ নামের মুসলিম সংগঠন। এবার সেই মুসলিম সংগঠনকেই নিষিদ্ধ করার দাবি তুললেন মুসলিম মহিলারা। শুধু নিষিদ্ধই নয়, দারুল উলুমকে কে বা করা অর্থ জোগায়, সেই নিয়ে কেন্দ্রীয় সংস্থার তদন্তের দাবিও উঠে গেল।
[রামের সামনে দীপ জ্বালিয়ে দিওয়ালি পালন মুসলিম মহিলাদের]
গত ১৮ অক্টোবর মুসলিম মহিলা ফাউন্ডেশনের সদস্যরা রামের পুজো করেন। ওই কাজ ইসলাম বিরোধী বলে ফতোয়া জারি করে দারুল উলুম। গত শনিবার এই ফতোয়া জারি করে সংগঠনটি দাবি করে, যাঁরা এই কাজ করেছেন তাঁরা নিজেদের মুসলিম বলে দাবি করতে পারেন না। এবার মুসলিম মহিলারা পালটা দাবি তুললেন, যাঁরা এই ফতোয়া জারি করেছে তাঁদের বিরুদ্ধে তদন্ত হোক। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা-প্রেসিডেন্ট নাজনিন আনসারি বলছেন, ‘কারও ধর্মাচরণের উপর ফতোয়া জারি করার এক্তিয়ার নেই উলেমার। ইসলাম থেকে আমাদের বেদখল করার কে ওরা?’ ওই সংগঠনের সদস্যরা জানিয়েছেন, দারুল উলুমের ফতোয়া ২০১৪-য় সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করেছে। তাঁরা এর বিরুদ্ধে দ্রুতই আদালতে যাবেন।
আনসারি আরও বলছেন, ‘একজন মুসলিম হওয়ায় আমি গর্বিত। আমি ইসলাম মেনে চলি। একজন সাচ্চা মুসলিম হিসাবে আমি কোনও ফতোয়ার সামনে মাথা নত করব না।’ গত ১১ বছর ধরে রামের পুজো করে আসছেন বলে এদিন আরও একবার জানিয়েছেন তিনি। ২০০৬-এ সঙ্কটমোচন মন্দির বিস্ফোরণের পর থেকেই তিনি বিভিন্ন হিন্দুপ্রধান উৎসবে শ্রী রামকে নিয়ে গান গেয়ে এসেছেন বলে জানিয়েছেন আনসারি। ‘উলেমাদের ১১ বছর লাগল আমার বিরুদ্ধে ফতোয়া জারি করতে।’ তাঁর গলায় কৌতুকের সুর। ভারতের সংবিধান তাঁদের ধর্ম পালনের অধিকার দিয়েছে বলে দৃঢ় কন্ঠে ঘোষণা করেছেন আনসারি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য ২০১৪-য় প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছিলেন তিনি। অযোধ্যায় মন্দির হলে হিন্দু ও মুসলিমদের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে মনে করেন তিনি।
[দিওয়ালিতে রামচন্দ্রের আরতি, মৌলবাদিদের ফতোয়ার মুখে মুসলিম মহিলারা]
সর্বশেষ খবর
-
কাল হল প্রতিকূল আবহে শৃঙ্গজয়ের জেদ! নেপালে তুষারধসে মৃত্যু বাংলার পর্বতারোহীর
-
বালতি হাতে বাড়িতে ঢুকল কে? তারপরই তীব্র বিস্ফোরণ, কর্নাটকে মৃত একই পরিবারের ৬ জন
-
‘নিজে ড্রাইভ করে গড়িয়াহাটে শপিং করি,’ পুজো নিয়ে আড্ডায় দিতিপ্রিয়া
-
সিনেমা হলের মধ্যেই অবাধ যৌনতা! ‘প্রান্তিকে’ একী কাণ্ড, হুলস্থুল তেহট্টে
-
বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের, ভারতীয় দলের কোচ হলেন বালাজি!