তারাপীঠের পর নিউ মার্কেট। দু’দিনের ব্যবধানে ফের বাংলার এক হোটেলে ভয়ংকর অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৯ আবাসিকের। বুধবার দুপুরে এক্স হ্যান্ডেলে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। আহতদের দ্রুত আরোগ্য কামনা করে তিনি লিখলেন, ‘স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’
এই বিষয়ে আরও খবর
কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে অত্যন্ত মর্মাহত । এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি আমার সমবেদনা রইল। আহতরা যেন দ্রুত আরোগ্য লাভ করেন। স্থানীয় প্রশাসন দুর্গতদের সহায়তা করছে: প্রধানমন্ত্রী @narendramodi
Advertisement— PMO India (@PMOIndia) August 19, 2026
ঘড়ির কাঁটায় মঙ্গলবার রাত পৌনে ২ টো। ঘুমোচ্ছিল তিলোত্তমা। নিউ মার্কেটের (New Market) মির্জা গালিব স্ট্রিটের ঘুপচি হোটেলে অঘোরে ঘুমোচ্ছিলেন বহু আবাসিক। তাঁদের মধ্যে কেউ চিকিৎসার জন্য শহরে এসেছেন, কেউ আবার অন্য কোনও কাজে। আচমকা ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি তৈরি হতে ঘুম ভাঙে সকলের। তারপর আগুনের সঙ্গে এক অসম লড়াই। নিউ মার্কেটে হোটেলে অগ্নিকাণ্ডের (New Market Hotel Fire) ঘটনায় শেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু হয়েছে ৯ জনের। আহত ৬। সকালেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী কৌশিক চৌধুরী, অগ্নিমিত্রা পাল, তাপস রায়-সহ অন্যান্যরা। ইতিমধ্যেই তদন্তে গঠন করা হয়েছে সিট।
বুধবার দুপুরে এই ঘটনায় দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখলেন, ‘কলকাতায় অগ্নিকাণ্ডে প্রাণহানির খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। এই দুর্ঘটনায় যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন। স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তা করছে।’
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মহালয়ার আগেই বর্ষার বিদায়ঘণ্টা! পুজো বৃষ্টিহীন? কী জানাল হাওয়া অফিস
-
ছুরির কোপেও অটল! ইজরায়েলের স্বাধীনতা দিবসে ‘বীর’ পাইলট মচ্ছর-মোদিকে আমন্ত্রণ নেতানিয়াহুর
-
পুজোর আগে খুশির খবর! সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদেরও ৮.৩৩ শতাংশ বোনাস
-
এশিয়াডে গতবারের সেঞ্চুরি থেকে অনেক কম ভারতের পদক, কোথায় বাংলাদেশ-পাকিস্তান?
-
উৎসবের আগে দুঃসংবাদ! ৭ হাজার পাম্পে অনেকটা বাড়ল পেট্রল-ডিজেলের দাম



