Narendra Modi

৩৮ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি ভারতের! কীভাবে সম্ভব হল, জানালেন প্রধানমন্ত্রী মোদি

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ৩৮ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছে ভারতের। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য সংক্রান্ত নীতির ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ১৯:৩২

options
link
৩৮ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি ভারতের! কীভাবে সম্ভব হল, জানালেন প্রধানমন্ত্রী মোদি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।

সাম্প্রতিককালে দেশের উৎপাদন ক্ষমতা বেড়েছে। পরিষেবা এবং ক্ষুদ্র-মাঝারি শিল্পেও উন্নতি করেছে দেশ। এই শক্তির উপর করেই বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যচুক্তি করেছে ভারত। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ৩৮ দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি হয়েছে ভারতের। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা এবং বাণিজ্য সংক্রান্ত নীতির ধারাবাহিকতাই বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়েছে। এই প্রসঙ্গে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানার প্রসঙ্গও টেনে আনেন প্রধানমন্ত্রী। সেই সময়েই আর্থিক নীতির সমালোচনা করে মোদির বক্তব্য, তখন আর্থিক অব্যবস্থাপনার কারণে আত্মবিশ্বাস ছিল না দেশের প্রতিনিধিদের মধ্যে। সেই কারণে তাঁরা বাণিজ্য আলোচনায় ঠিক ভাবে অংশ নিতে পারতেন না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বেসরকারি সংস্থাগুলির উদ্দেশে প্রধানমন্ত্রীর আহ্বান, শুধু মুনাফার কথা না ভেবে গবেষণা-উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা এবং পণ্যের গুণমান বৃদ্ধিতে জোর দিতে হবে। উৎপাদনশীলতা বাড়লে, বেশি মুনাফা এলে, তা শ্রমিকদের মধ্যেও ন্যায্যভাবে বিলিয়ে দেওয়ার কথা বলেছেন মোদি। তিনি বলেন, “বেসরকারি খাতে সাহসী বিনিয়োগ, উদ্ভাবন এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজেদের শক্তিশালী করে তুলতে পারলেই আমরা আরও একধাপ এগিয়ে যাব বিকশিত ভারত গড়ার দিকে।”

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.