শুক্রবার রাজ্যসভায় শপথ নিলেন নীতীশ কুমার। তাঁকে শপথ বাক্য পাঠ করালেন দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন। দিল্লিতে সংক্ষিপ্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল-সহ অন্যান্যরা।
আরও পড়ুন:
দীর্ঘ দু’দশক পর নতুন মুখ্যমন্ত্রী পাচ্ছে বিহার। শেষ হচ্ছে নীতীশ (Nitish Kumar) জমানা। সূত্রের দাবি, আগামী ১৪ এপ্রিল তিনি ইস্তফা দেবেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। আর তারপরই বিহারের মসনদে দেখা যাবে নতুন মুখ্যমন্ত্রীকে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরিকেই বেছে নেওয়া হবে ওই পদের জন্য, এমনটাই দাবি। শুক্রবার দিল্লিতে নীতীশের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনিও। সেখানেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে সূত্রের খবর।
রাজ্যসভায় নীতীশ শপথ নিতেই তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নীতীশ কুমার জি দেশের অভিজ্ঞ নেতাদের মধ্যে অন্যতম। সুশাসনের প্রতি তাঁর অঙ্গীকার সর্বত্র প্রশংসিত হয়েছে। বিহারের উন্নয়নে তিনি এক অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাঁকে আবারও সংসদে দেখতে পাওয়াটা অত্যন্ত আনন্দের হবে। তিনি বহু বছর ধরে কেন্দ্রীয় মন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করেছেন। আমি নিশ্চিত তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা সংসদের মর্যাদা আরও বৃদ্ধি করবে। রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ গ্রহণ করায় তাঁকে আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা।’
नीतीश कुमार जी देश के सबसे अनुभवी नेताओं में से एक हैं। सुशासन को लेकर उनकी प्रतिबद्धता की हर तरफ सराहना हुई है। उन्होंने बिहार के विकास में अमिट योगदान दिया है। उन्हें एक बार फिर संसद में देखना बहुत सुखद होगा। सांसद और केंद्रीय मंत्री के रूप में भी उन्होंने कई वर्षों तक अपनी…
— Narendra Modi (@narendramodi) April 10, 2026
প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, নীতীশ-পুত্র নিশান্ত কুমার নাকি হতে পারেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্টই হয়ে গিয়েছিল সেই সম্ভাবনা খুবই ক্ষীণ। বরং জোরালো হয়ে উঠতে থাকে সম্রাটের নাম। বিজেপি বিধায়ক গত দু’বছর ধরে বিহারের উপমুখ্যমন্ত্রী। মাত্র ৯ বছর আগে গেরুয়া শিবিরে যোগ দিয়েই তিনি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছেন। এবার তাঁকেই বিহারের মসনদে বসাতে চলেছে বিজেপি। স্বাধীনতার পর এ পর্যন্ত পাটলিপুত্রে বিজেপির কেউ মুখ্যমন্ত্রী পদে বসেননি। এবার সম্ভবত সেই অধরা স্বপ্ন পূরণ হবে। তবে শোনা যাচ্ছে, নিশান্তকে উপমুখ্যমন্ত্রী করা হতে পারে।
সর্বশেষ খবর
-
গ্যালাক্সিতে বিষ্ণোই গ্যাংয়ের গুলি, নিরাপত্তার স্বার্থে বাড়িবদল! সলমনের নতুন ঠিকানা কোথায়?
-
এবার বোমার আওয়াজে কাঁপল ভাটপাড়ার ‘শান্ত’ এলাকা, দাপাদাপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের!
-
ইউরোপজুড়ে ভয়ংকর তাপপ্রবাহ! ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, স্পেনে মৃত অন্তত ২০০
-
‘জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি’, ধৃতদের নামের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
নকশায় ঠিক কী গলদ? পুলিশের অনুরোধে তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাদবপুরের বিশেষজ্ঞ দল