রাস্তায় হাঁটতে বেরিয়ে বচসা। হাতাহাতিতে জড়ান দম্পতি। স্ত্রীকে চড় মারেন যুবক। তাতেই পাথর দিয়ে মাথা থেঁতলে স্বামীকে খুন স্ত্রী! কিন্তু তারপর পালিয়ে যাননি। রাতভর রক্তাক্ত দেহের পাশে বসে থাকলেন গৃহবধূ। ভয়ংকর ঘটনাটি ঘটেছে গুজরাটের (Gujarat) নর্মাদা জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি রাতে হাঁটতে বেরিয়ে ছিলেন। সেই সময় হঠাৎ বচসা বাঁধে দু’জনের। তা পৌঁছয় হাতাহাতিতে। যুবক রাস্তাতেই চড় মারেন স্ত্রীকে। তাতেই ক্ষুব্ধ স্ত্রী রাস্তা থেকে পাথর তুলে যুবকের মাথায় বারবার আঘাত করেন। থেঁতলে দেন মাথা। রক্তে ভেসে যায় রাস্তা। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যাননি অভিযুক্ত বধূ। রাতভর স্বামীর দেহের পাশে বসেছিলেন বধূ।
আরও পড়ুন:
সকালে স্থানীয়রা হাঁটতে বেরিয়ে বধূকে মৃত স্বামীর দেহের পাশে বসে থাকতে দেখেন স্থানীয়রা। চমকে ওঠেন তাঁরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। পুলিশ মহিলাকে গ্রেপ্তার করেছে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহিলার বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?