ঝরনার সামনে দাঁড়িয়ে সেলফি তোলার চেষ্টা করছিল তিন কিশোরী। আর তাতেই ঘটে গেল ভয়ংকর বিপর্যয়। খরস্রোতে তলিয়ে গেল তারা! এমনই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) আলুরি সীতারামা রাজু জেলায়। এলাকায় শোকের ছায়া।
ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে, স্থানীয় জাম্বাভালাসা গ্রামের পাঁচ কিশোরী উৎসবের ছুটিতে মুল্লুনগুম্মি ঝরনা দেখতে গিয়েছিল। ঝরনার সামনে পৌঁছে তারা আত্মহারা হয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। পরপর সেলফি ভিডিও ও ছবি তুলতে থাকে তারা। এরপর ঝরনার মাঝামাঝি একটা বড় পাথরে উঠতে দেখা যায় তাদের। আর তারপরই আচমকা পা পিছলে জলে পড়ে যায় তিনজন। তাদের জলে পড়ে যেতে দেখে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। কিন্তু খরস্রোত মুহূর্তে তাদের ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে ওই তিন কিশোরীর দেহ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তিনজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বাভাবিক ভাবেই এমন এক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠছে ঝরনা এলাকায় কেন প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা ছিল না। পাশাপাশি এই বিষয়টাও উঠে আসছে যে প্রয়োজনীয় সতর্কতা অনেকেই অবলম্বন করেন না। ছবি ও ভিডিওর নেশায় ভুল করে বসেন। তেমনই ভুল কাড়ল তিন নাবালিকার প্রাণ। স্থানীয়দের দাবি, আরও বেশি সতর্কবার্তার বোর্ড লাগানো হোক। চলুক নিয়মিত নজরদারি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ