Ads by political parties

এবার রাজনৈতিক দলগুলির বিজ্ঞাপনেরও রাশ, ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত কমিশনের

বিজ্ঞাপনের ক্ষেত্রে ধনী দলগুলির তুলনায় পিছিয়ে পড়ে তুলনায় গরিব দলগুলি। ফলে 'লেভেল প্লেয়িং ফিল্ড' থাকে না। তাই শেষ দু'দিন কোনও বিজ্ঞাপন প্রকাশেই নিষেধাজ্ঞা জারি হল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৬, ১৭:১৭

options
link
এবার রাজনৈতিক দলগুলির বিজ্ঞাপনেরও রাশ, ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত কমিশনের
দিল্লিতে সাংবাদিক বৈঠক নির্বাচন কমিশনের। ফাইল ছবি।

রাজনৈতিক দলগুলি সংবাদপত্র বা বৈদ্যুতিন সংবাদমাধ্যমে কোনওরকম বিজ্ঞাপন দিতে চাইলে ছাড়পত্র নিতে হবে নির্বাচন কমিশনের কাছ থেকে। চার রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ঘোষণার দিনই সে কথা জানিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। এবার আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হল। কেরলের ভোটের চারদিন আগে কমিশন জানিয়ে দিল, ভোটের আগের দিন ও ভোটের দিন কোনও দলই কোনও সংবাদমাধ্যমে কোনওরকম বিজ্ঞাপন দিতে পারবে না।

Advertisement

কেরলের সিইও অফিসের তরফে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ৮ এপ্রিল এবং ৯ এপ্রিল ‘প্রিন্ট মিডিয়া’য় অর্থাৎ সংবাদপত্র বা অন্য কোনও পত্রিকায় কোনও রাজনৈতিক বিজ্ঞাপন প্রকাশ করা যাবে না। কোনও রাজনৈতিক দল কোনওরকম বিজ্ঞাপন প্রকাশ করতে চাইলেই সেটা জেলা স্তরের ‘মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটিকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে।

Advertisement

আগামী ৯ এপ্রিল কেরলে এক দফায় ১৪০ আসনে ভোট। এবারে হ্যাটট্রিকের আশায় বুক বাঁধছে বাম নেতৃত্বাধীন এলডিএফ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ। কমিশনের বক্তব্য, নির্বাচন প্রক্রিয়ার শেষ পর্যায়ে প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত আপত্তিকর, বিভ্রান্তিকর বিজ্ঞাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় তৈরি করতে পারে। তাছাড়া বিজ্ঞাপনের ক্ষেত্রে ধনী দলগুলির তুলনায় পিছিয়ে পড়ে তুলনায় গরিব দলগুলি। ফলে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ থাকে না। তাই শেষ দু’দিন কোনও বিজ্ঞাপন প্রকাশেই নিষেধাজ্ঞা জারি হল।

Advertisement

যদিও এভাবে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করা একেবারেই বেনজির নয়। অতীতেও একাধিকবার হয়েছে। আগামী ২৩ ও ২৯ এপ্রিল বাংলাতেও দু’দফায় ভোট। এ রাজ্যেও ওই একই ধরনের বিজ্ঞাপন প্রকাশ করা হতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.