মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে! স্পনসরে বোঝাই, অতি রংচঙে হয়েই ‘সৌন্দর্য’ হারাচ্ছে আইপিএল জার্সি
কেন নিজস্ব পরিচিতি তৈরি করতে পারছে না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর জার্সি?
আরও পড়ুন:
একটা কথা সবাই মানবে, কিছু জার্সি মানুষের মনের কোনায় গেঁথে থাকে। যেমন ভারতের নীল জার্সিতে তেরঙ্গা পতাকার ছাপ মানে অনেকের মনে পড়বে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আমল। বা টকটকে হলুদ রঙের ফুটবল জার্সি মানেই প্রত্যাশা থাকে ব্রাজিলের 'জোগো বোনিতো' দেখতে পাওয়া যাবে। ২০০৮ সালে শুরু হওয়া আইপিএলের শুরুর দিকে ছবিটা সেরকম ছিল।
আরও পড়ুন:
আসলে এখন আগে জার্সি তৈরি হয়। তারপর বিজ্ঞাপনী সংস্থা ঠিক হয়। ফলে জার্সির সৌন্দর্য বিচার না করে যেখানে সেখানে ব্র্যান্ডের নাম বসিয়ে দেওয়া হয়। কোনও সঙ্গতি থাকে না। জার্সিকে যেন বিল বোর্ড মনে হয়। অথচ ফর্মুলা ওয়ানের জার্সিতেও প্রচুর লোগো থাকে। কিন্তু সেগুলো যেন জার্সির সঙ্গে মিশে যায়। ছবি: এআই দ্বারা নির্মিত
গত বছর অনেক দলের স্পনসর ছিল ড্রিম ১১। ফলে অনেক জার্সিকে একরকম দেখতে লাগত। কিন্তু ফুটবলের বিষয়টা অন্য রকম। লাল-নীল জার্সিতে 'ইউনিসেফ' মানেই লোকের মনে পড়বে বার্সেলোনার কথা। কিংবা 'ফ্লাই এমিরেটসে'র লোগো একাধিক ক্লাবের জার্সিতে থাকলেও কোনটা কার বুঝতে অসুবিধা হয় না। প্রত্যেকটি দলের জার্সির ডিজাইনের নিজস্ব পরিচিতি আছে।