সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্ববিদ্যালয়ের নাম থেকে সরিয়ে দেওয়া হোক হিন্দু ও মুসলিম শব্দ দুটি। এরকমই প্রস্তাব দিয়েছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বা ইউজিসি। যদিও সে প্রস্তাব কার্যকর হবে না বলেই জানিয়ে দিলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর।
[ বিশ্ববিদ্যালয়ের নাম থেকে হিন্দু ও মুসলিম শব্দ সরানোর প্রস্তাব UGC’র ]
ধর্মনিরপেক্ষ দেশে শিক্ষা প্রতিষ্ঠানের নামের সঙ্গে ধর্মের সংযোগ না থাকাই ভাল। এমনটাই মত ছিল ইউজিসি-র এক কমিটির। প্রায় দশটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আর্থিক হিসেবনিকেশ খতিয়ে দেখতে এই কমিটি গঠন করা হয়েছিল। সবদিক খতিয়ে দেখে কমিটির প্রস্তাব ছিল, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি ও বেনারস হিন্দু ইউনিভার্সিটির নাম পরিবর্তন করা হোক। কেননা এই ধরনের নাম দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর সঙ্গে মানানসই নয়। এ নিয়েই প্রতিক্রিয়া দিতে গিয়ে জাভড়েকর জানালেন, দুটি প্রতিষ্ঠানই বহু প্রাচীন। সুতরাং নাম পরিবর্তন করার কোনও প্রশ্ন উঠছে না।
[ হুইলচেয়ারে বসেই বিশ্বজয় এই ভারতীয় মহিলার ]
ইতিমধ্যেই আলিগড় মুসিলম ইউনিভার্সিটির পক্ষে কমিটির এই প্রস্তাবের জবাব দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল, নাম এরকম মানেই কিন্তু বিশ্ববিদ্যালয় কোনও একটি নির্দিষ্ট ধর্মের পড়ুয়াদের জন্য তা নয়। বরং বিশ্ববিদ্যালয় বরাবর ধর্মনিরপেক্ষ চরিত্রই বজায় রাখে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির তরফে অবশ্য এর কোনও জবাব দেওয়া হয়নি। মঙ্গলবার জাভড়েকর জানান, দুই প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কোনও ইচ্ছে কেন্দ্রের নেই। এরকম কোনও সিদ্ধান্ত নেওয়াও হয়নি। অন্যান্য বিষয় খতিয়ে দেখতে কমিটি তৈরি হয়েছিল জানিয়ে জাভড়েকর বলেন, সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি। দুটি প্রতিষ্ঠানই প্রাচীন ও স্বনামধন্য। দেশের ধর্মনিরপেক্ষতার সঙ্গে মানানসই বলেই কোথাও কোনও সমস্যা নেই, ইঙ্গিত কেন্দ্রীয় মন্ত্রীর। সুতরাং এই মুহূর্তে কমিটির প্রস্তাব মেনে নাম পরিবর্তন নিয়ে কোনও আলোচনারও সম্ভাবনা নেই। পরোক্ষে জাভড়েকর যেন জানিয়ে দিলেন বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠনই যেন আসল, নামে কী আসে যায়!
[ ‘দিওয়ালির বাজিতে না, মহরমে রক্তপাতও কি নিষিদ্ধ হবে?’ ]
সর্বশেষ খবর
-
ফের ভরা মঞ্চে প্রধানমন্ত্রীকে নিয়ে রসিকতা, মা’কে অপমান! রাহুলকে তীব্র আক্রমণ বিজেপির
-
করম পুজোয় জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী, পুরুলিয়ায় দিনভর ঠাসা কর্মসূচি শুভেন্দুর
-
‘কোনও রাস্তা নেই…’, যুদ্ধবিরতিতে আমেরিকাকে ৭ শর্ত ইরানের, মধ্যপ্রাচ্যে ‘উড়ন্ত দানব’ পাঠালেন ট্রাম্প!
-
যাদবপুরের প্রাক্তন বিধায়ক-কাউন্সিলরের বাড়ি ভাঙচুর-লুঠ দুষ্কৃতীদের, তৃণমূলের ৪ পার্টি অফিসে তালা!
-
হাওড়ায় পুরভোটের দামামা! পুনর্বিন্যাস আসন বেড়ে ৬৮, মহিলা ওয়ার্ড কয়টি?